বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

এখন পর্যন্ত নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হয়নি: জামায়াত আমির

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১৬০ জন সংবাদটি দেখেছেন

 

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এখনো দেশের নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হয়নি। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচনের আগেই ভালো পরিবেশ সৃষ্টি হবে এবং ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি জানান।

চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায়
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, এখন পর্যন্ত নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হয়নি। এ কারণেই ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা-এমন প্রশ্ন উঠছে।

সোমবার রাতে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দলটির সঙ্গে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের মতবিনিময় সভায় এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।

তবে নির্বাচনের আগেই ভালো পরিবেশ তৈরি হবে বলে আশা রাখেন তিনি।

জামায়াত আমির আরও বলেন, বিগত তিনটি নির্বাচন যেভাবে হয়েছে, সেভাবে ভোট চায় না জনগণ। আগামী নির্বাচনকে অনন্য হিসেবে দেখতে চায় জামায়াতও। তাই ভোটকেন্দ্রের পাশাপাশি সব বুথে সিসিটিভি ক্যামেরা রাখা উচিত।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com