শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্রাজিলকে জটিল পরিস্থিতির মুখে ফেলতে পারে স্কটল্যান্ড-মরক্কো ম্যাচ পদ্মা সেতুর মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী এ্যানি তিস্তা ব্যারাজ ও নদীভাঙন এলাকা পরিদর্শনে আজ লালমনিরহাটে ৩ মন্ত্রী আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ২০০-এর বেশি নেতাকর্মী ক্লাসে দুই শিক্ষার্থী, বিদ্যালয়ে মাসে ব্যয় ৩ লাখ টাকা রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে ‘একজন মেয়ে কীভাবে চলবে, তা নির্ধারণের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি’ : মারদিয়া মমতাজ রংপুরসহ ৫ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, দ্রুত একনেকে যাচ্ছে প্রকল্প : পানিসম্পদ মন্ত্রী তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা

সাহস থাকলে হাসিনা-জয় দেশে এসে কথা বলুক: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • সবশেষ আপডেট : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৭৭ জন সংবাদটি দেখেছেন

আরএনবি ডেস্কঃ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়–কে দেশে ফিরে প্রকাশ্যে কথা বলার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার দুপুরে চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। নির্বাচন ঘিরে শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় বিদেশে অবস্থান করে বিভিন্ন সময়ে হুমকি ও বক্তব্য দিচ্ছেন—এতে ভোটারদের মধ্যে শঙ্কা তৈরি হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এসব বক্তব্যে সাধারণ মানুষ উদ্বিগ্ন নয়। তিনি বলেন, দূরে বসে নানা কথা বললে তার বাস্তব কোনো গুরুত্ব থাকে না। যদি তাদের মধ্যে সত্যিই সাহস থাকে, তাহলে দেশে ফিরে এসে আইনের আওতায় থেকে বক্তব্য দেওয়া উচিত। বিদেশে থেকে বক্তব্য দেওয়া মানে দায় এড়ানোর চেষ্টা বলেও মন্তব্য করেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টার ভাষায়, যারা দেশ ছেড়ে পালিয়ে অন্য জায়গা থেকে কথা বলেন, তাদের কথায় জনগণ বিচলিত হবে—এমন কোনো কারণ নেই। দেশে এসে আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে কথা বললেই সেটির গ্রহণযোগ্যতা তৈরি হয়।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com