শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিবির নেতা জিসানকে ঘিরে নতুন মোড়, অভিযোগকারী নারীকে ‘তুলে নেওয়ার’ দাবি পরিবারের রংপুর মেডিকেলে রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা, জরুরি বিভাগে সেবা ব্যাহত মাদক পাচার দমনে এক অভিনব পন্থা অবলম্বন করেছে পেরু বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী সুবর্ণচরে নারীকে মারধরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে পতাকা টাঙ্গাতে গিয়ে গাছে অজ্ঞান যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধী দল নাখোশ : প্রধানমন্ত্রী বাজেট বড় হলেও বাস্তবায়ন সম্ভব : এফবিসিসিআই ভিনি-রাফিনিয়ার কাঁধে ব্রাজিলের হেক্সা স্বপ্ন

পীরগাছা আওয়ামী লীগ নেতা ফারুক গ্রেফতার

  • সবশেষ আপডেট : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৮৩ জন সংবাদটি দেখেছেন

রংপুরের পীরগাছা উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহ
মোঃ শাহেদ ফারুক কে গ্রেফতার করেছে পীরগাছা থানা পুলিশ। শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বকসি বাজার
এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত অপারেশন ডেভিল হান্ট ফেস-টু অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শাহ মোঃ শাহেদ ফারুক উপজেলার চালুনিয়া এলাকার মৃত শাহ আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পীরগাছা উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম জানান, শাহ মোঃ শাহেদ ফারুক কে
বিস্ফোরক আইনে দায়েরকৃত একটি মামলায় গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে আদালতে
সোপর্দ করা হবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com