মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রেন দুর্ঘটনায় যুবকের মর্মান্তিক মৃত্যু

  • সবশেষ আপডেট : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১০৪ জন সংবাদটি দেখেছেন
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রেন দুর্ঘটনায় যুবকের মর্মান্তিক মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহাসিন আলী (৩৫) রেললাইন পার হতে গিয়ে একটি চলন্ত ট্রেনের নিচে পড়ে নিহত হয়েছেন।

শনিবার (১৭ জানুয়ারি) সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহাসিন আলী গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের বুড়িরভিটা ক্রোড়লগাছা গ্রামের আহম্মেদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মহাসিন আলী মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি বোনারপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইন পার হচ্ছিলেন। এ সময় দিনাজপুরগামী রামসাগর এক্সপ্রেস নামের একটি চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে সাঘাটার বোনারপাড়া রেলওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) লুৎফর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com