সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১১০ জন সংবাদটি দেখেছেন
আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

দেশের বাজারে আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) থেকে প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে সর্বোচ্চ ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকায়। সোমবার (১৯ জানুয়ারি) স্বর্ণের দাম ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে।

নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম হবে ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা। পাশাপাশি ২১ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ভরিতে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ভরিতে ১ লাখ ৯৫ হাজার ৪৩০ টাকায় এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ধরা হয়েছে ভরিতে ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা।

বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গয়নার নকশা ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে গত ১৪ জানুয়ারি স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ২ হাজার ৬২৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা, যা সে সময় পর্যন্ত দেশের ইতিহাসে সর্বোচ্চ ছিল। তখন ২১ ক্যারেট স্বর্ণের দাম ছিল ভরিতে ২ লাখ ২৪ হাজার ৭ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯১ হাজার ৯৮৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা। এসব দাম কার্যকর হয়েছিল ১৩ জানুয়ারি থেকে।

চলতি বছরে এ নিয়ে দেশের বাজারে অষ্টমবারের মতো স্বর্ণের দাম সমন্বয় করা হলো। এর মধ্যে ছয়বার দাম বেড়েছে এবং দুইবার কমানো হয়েছে। আর ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বেড়েছে এবং ২৯ বার কমানো হয়েছিল।

স্বর্ণের পাশাপাশি এবার বাড়ানো হয়েছে রুপার দামও। ভরিতে ২৯১ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ২৪০ টাকা, যা দেশের ইতিহাসে রুপার সর্বোচ্চ মূল্য।

এ ছাড়া ২১ ক্যারেট রুপার দাম ভরিতে ৫ হাজার ৯৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ৫ হাজার ১৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম নির্ধারণ করা হয়েছে ভরিতে ৩ হাজার ৮৪৯ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত পাঁচবার রুপার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে তিনবার দাম বেড়েছে এবং দুইবার কমানো হয়েছে। আর ২০২৫ সালে মোট ১৩ বার রুপার দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ১০ বার দাম বেড়েছিল এবং তিনবার কমেছিল।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com