সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

দিনাজপুরে হাবিপ্রবি সংলগ্ন মেসে অপ্রীতিকর অবস্থায় দুই সমকামী শিক্ষার্থী আটক

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১১৯৭ জন সংবাদটি দেখেছেন
দিনাজপুরে হাবিপ্রবি সংলগ্ন মেসে অপ্রীতিকর অবস্থায় দুই সমকামী শিক্ষার্থী আটক

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) সংলগ্ন একটি মেস থেকে অপ্রীতিকর পরিস্থিতিতে দুই শিক্ষার্থীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী হ্যাভেন সিটি এলাকার একটি মেসে এ ঘটনা ঘটে। মেসে অবস্থানরত অন্যান্য শিক্ষার্থীরা বিষয়টি প্রত্যক্ষ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করেন।

আটক দুইজনের মধ্যে একজন হাফিজ। তিনি হাবিপ্রবির কৃষি অনুষদের ২০২১ ব্যাচের শিক্ষার্থী এবং তার বাড়ি সিরাজগঞ্জে। অপরজন অপূর্ব, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি সদ্য উচ্চমাধ্যমিক পাস করে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সোমবার বিকেলে ওই দুইজন বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেসের একটি কক্ষে অবস্থান করছিলেন। এ সময় কক্ষের ভেতর থেকে অস্বাভাবিক শব্দ শোনা গেলে অন্য শিক্ষার্থীরা দরজায় নক করে খোঁজ নেন।

পরবর্তীতে বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তারা ঘটনার সত্যতা স্বীকার করেন বলে জানান মেসের শিক্ষার্থীরা। এরপর দুজনকে নিজ নিজ কক্ষেই রাখা হয় এবং বিষয়টি তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়।

খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রপরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস. এম. এমদাদুল হাসান, সহকারী পরিচালক অধ্যাপক ড. মো. নিজামউদ্দীন এবং প্রক্টর অধ্যাপক ড. মো. শামসুজ্জোহা ঘটনাস্থলে উপস্থিত হন। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী পরে আটক দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শামসুজ্জোহা বলেন, মেসের শিক্ষার্থীরা আমাদের জানালে আমরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি যাচাই করি। জিজ্ঞাসাবাদের সময় অপূর্ব নামের একজন ঘটনার কথা স্বীকার করেন। সার্বিক পরিস্থিতি বিবেচনায় পুলিশকে অবহিত করা হয়। হাফিজ যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com