মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

কুড়িগ্রামের ৪টি আসনে চূড়ান্ত প্রার্থী ২৬

  • সবশেষ আপডেট : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৫৪ জন সংবাদটি দেখেছেন
কুড়িগ্রামের ৪টি আসনে চূড়ান্ত প্রার্থী ২৬

কুড়িগ্রাম জেলার চারটি সংসদীয় আসনে মোট ২৬ জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচনী মাঠে রয়েছেন। যাচাই–বাছাই ও আপিল প্রক্রিয়া শেষে প্রতিটি আসনে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের তালিকা চূড়ান্ত হয়েছে। চারটি আসনেই বিএনপির কোনো বিদ্রোহী প্রার্থী নেই।

কুড়িগ্রাম–১ (নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাইফুর রহমান রানা। এ ছাড়া প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আনোয়ারুল ইসলাম, জাতীয় পার্টির একেএম মোস্তাফিজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের হারিসুল বারী রনি, জাকের পার্টির আব্দুল হাই এবং গণঅধিকার পরিষদের বিন ইয়ামিন মোল্লা।

কুড়িগ্রাম–২ (কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ি) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মাঠে আছেন সোহেল হোসনাইন কায়কোবাদ। তাঁর প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির পনির উদ্দিন আহমেদ, ইসলামী আন্দোলনের মাওলানা নূর বখত, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ড. আতিকুর রহমান মুজাহিদ, আমার বাংলাদেশ (এবি) পার্টির নজরুল ইসলাম খাঁন, নাগরিক ঐক্য পার্টির মুহাম্মদ আব্দুস সালাম এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নূর মোহাম্মদ।

কুড়িগ্রাম–৩ (উলিপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী তাসভীর-উল ইসলাম। অন্য প্রার্থীরা হলেন জামায়াতে ইসলামীর মাহবুবুল আলম সালেহী, ইসলামী আন্দোলন বাংলাদেশের অধ্যাপক ডা. আক্কাছ আলী সরকার, জাতীয় পার্টির আব্দুস সোবহান এবং গণঅধিকার পরিষদের সরকার নুরে এরশাদ সিদ্দিকী। এই আসনেও বিএনপির কোনো বিদ্রোহী প্রার্থী নেই।

কুড়িগ্রাম–৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) আসনে বিএনপির প্রার্থী আজিজুর রহমান। তাঁর বিপরীতে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোস্তাফিজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফিজুর রহমান, জাতীয় পার্টির কেএম ফজলুল হক মন্ডল, বাসদের শেখ মোহাম্মদ আব্দুল খালেক, বাসদ (মার্কসবাদী)-এর বাবু আহম্মেদ এবং স্বতন্ত্র প্রার্থী রুকুনুজ্জামান শাহিন। এই আসনেও বিএনপির পক্ষ থেকে কোনো বিদ্রোহী প্রার্থী নেই।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com