বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে দেশের স্বর্ণবাজারেও। এর ফলে বাংলাদেশে স্বর্ণের দাম নতুন রেকর্ডে পৌঁছেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মঙ্গলবার (২০ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে জানায়, ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে ২ লাখ ৪৪ হাজার ১২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
এই নতুন মূল্য আগামী বুধবার (২১ জানুয়ারি) থেকে কার্যকর হবে।
বাজুসের পক্ষ থেকে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে এই মূল্য সমন্বয় করা হয়েছে। একই সঙ্গে রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারেট রুপার দাম প্রতি ভরি নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৫৯০ টাকা।
উল্লেখ্য, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ মজুরি যোগ হবে।