শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্রাজিলকে জটিল পরিস্থিতির মুখে ফেলতে পারে স্কটল্যান্ড-মরক্কো ম্যাচ পদ্মা সেতুর মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী এ্যানি তিস্তা ব্যারাজ ও নদীভাঙন এলাকা পরিদর্শনে আজ লালমনিরহাটে ৩ মন্ত্রী আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ২০০-এর বেশি নেতাকর্মী ক্লাসে দুই শিক্ষার্থী, বিদ্যালয়ে মাসে ব্যয় ৩ লাখ টাকা রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে ‘একজন মেয়ে কীভাবে চলবে, তা নির্ধারণের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি’ : মারদিয়া মমতাজ রংপুরসহ ৫ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, দ্রুত একনেকে যাচ্ছে প্রকল্প : পানিসম্পদ মন্ত্রী তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা

ফুটবল প্রতীক পেলেন তাসনিম জারা

  • সবশেষ আপডেট : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৬২ জন সংবাদটি দেখেছেন
ফুটবল প্রতীক পেলেন তাসনিম জারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৯ আসন থেকে প্রার্থী হওয়ার বিষয়টি আগেই নিশ্চিত করেছিলেন ডা. তাসনিম জারা। এবার তিনি পেয়েছেন নিজের পছন্দের নির্বাচনী প্রতীকও।

আসন্ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ডা. তাসনিম জারা। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে তিনি ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে প্রতীক সংগ্রহ করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

প্রতীক পাওয়ার পর প্রতিক্রিয়ায় সংবাদমাধ্যমকে ডা. তাসনিম জারা বলেন, সাম্প্রতিক কয়েকদিনে ঢাকা–৯ আসনের বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে তাঁর কথা হয়েছে। খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানার বাসিন্দাদের অনেকেই জানতে চেয়েছেন—তিনি কোন প্রতীকে নির্বাচন করছেন, ব্যালট পেপারে কোন চিহ্নে তাঁকে পাওয়া যাবে। সেই প্রশ্নের একটি স্পষ্ট উত্তর আজ পাওয়া গেছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি ফুটবল প্রতীকে লড়াই করবেন এবং রোববার থেকে নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু করা হবে। ডা. তাসনিম জারা বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার রাজনীতিই তাঁর প্রচারণার মূল ভিত্তি হবে। এ সময় তিনি সবার দোয়া ও শুভকামনা কামনা করেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com