শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা সোনার দাম ভরিতে আরও কমলো ৪ হাজার ৩৭৪ টাকা সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা ভয়াবহ ট্যাকলে গুরুতর চোট, স্ট্রেচারে মাঠ ছাড়লেন কানাডার ইসমাইল কোনে জাল শিক্ষক নিবন্ধন সনদের অভিযোগ, তারাগঞ্জ মাদ্রাসায় নতুন বিতর্ক রৌমারী সীমান্তে ৯৬ ঘণ্টা পর উদ্ধার একই পরিবারের ৪ সদস্য, শূন্যরেখায় এখনও ৫ জন পরিমনি কাণ্ডে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন দিনাজপুরে অটোরাইস মিল মালিকের পায়ের রগ কাটা মরদেহ, হত্যার অভিযোগ গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত, পারিবারিক কলহে মর্মান্তিক ঘটনা

প্রশ্নফাঁসের অভিযোগ তুলে পদ হারালেন ছাত্রশক্তি নেতা

  • সবশেষ আপডেট : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ২৩৬ জন সংবাদটি দেখেছেন
প্রশ্নফাঁসের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় ছাত্রশক্তির নেতা বহিষ্কার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রশক্তির কিছু নেতার বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার জেরে জাতীয় ছাত্রশক্তির রংপুর মহানগর কমিটির এক নেতাকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে ছাত্রশক্তির মহানগর কমিটির সংগঠক নাহিদ হাসান খন্দকারকে বহিষ্কার করা হয়। তবে তিনি একই সময়ে তার ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সংগঠনের সব পদ থেকে নিজেকে অব্যাহতি দেওয়ার ঘোষণা দেন।

এর আগে, গত ১৩ জানুয়ারি নেতাদের বিরুদ্ধে প্রশ্নফাঁসে জড়িত থাকার অভিযোগ তুলে নাহিদ হাসান খন্দকার তার ফেসবুক পোস্টে লেখেন, ‘শুনলাম বৈষম্য এবং ছাত্রশক্তির পদধারী কিছু ব্যক্তি বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন এবং কিছুদিন আগে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষাতেও বিভিন্নভাবে প্রশ্নের উত্তর সাপ্লাই করছেন বড় টাকার বিনিময়ে।’

বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়েছে, নাহিদ হাসান খন্দকার প্রশ্নফাঁসের ঘটনায় জাতীয় ছাত্রশক্তিকে জড়িয়ে ভিত্তিহীন, বানানো ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ উপস্থাপন করেছেন। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও অসত্য, যা সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। কোনো ধরনের সাংগঠনিক যাচাই-বাছাই কিংবা প্রমাণ ছাড়া এমন বক্তব্য প্রদান দলীয় শৃঙ্খলা পরিপন্থি এবং জাতীয় ছাত্রশক্তির নীতি ও আদর্শের সুস্পষ্ট লঙ্ঘন।

তবে নাহিদ হাসান দাবি করেছেন, শিক্ষক নিয়োগ পরীক্ষার সময় তাদের এক কর্মীর মাধ্যমে তিনি একটি ভিডিও ক্লিপ পান। ওই ভিডিওতে ছাত্রশক্তির জেলা কমিটির এক নেতা প্রশ্নপত্র সরবরাহের প্রস্তাব দিতে দেখা যায়।

নাহিদ অভিযোগ করে বলেন, ভিডিও ক্লিপটি পাওয়ার পর যিনি তাকে ভিডিওটি দিয়েছিলেন, তাকে দুই নেতা তুলে নিয়ে গিয়ে বিভিন্নভাবে হুমকি দেন।

তার দাবি, ছাত্রদল বা শিবিরকে জড়িয়ে অভিযোগ তুললে তাকে কিছু বলা হতো না। কিন্তু নিজেদের বিরুদ্ধে সত্য কথা বলার কারণেই তাকে ‘মাইনাস’ করা হয়েছে। এ ঘটনায় ছাত্রশক্তির কয়েকজন নেতাসহ অনেক মাস্টারমাইন্ড জড়িত রয়েছে। এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু ডকুমেন্টস তার কাছে রয়েছে বলেও জানান তিনি।

তবে জাতীয় ছাত্রশক্তির রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহম্মেদ ইমতি বলেন, প্রশ্নফাঁসের অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট দেওয়ার পর তার কাছে প্রমাণ চাওয়া হয়। তিনি যেসব প্রমাণ উপস্থাপন করেছেন, সেগুলো যাচাই-বাছাই করে দেখা গেছে ছাত্রশক্তির কোনো নেতাকর্মী প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত নন। পরে সংগঠনের কেন্দ্রীয় পর্যায়ের সঙ্গে পরামর্শ করে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com