সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

কারাবন্দি দিন নিয়ে বই লিখেছেন পরীমণি, সিনেমাও বানানোর পরিকল্পনা

  • সবশেষ আপডেট : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১১৮ জন সংবাদটি দেখেছেন
চিত্রনায়িকা পরীমনি
চিত্রনায়িকা পরীমনি

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি এবার নিজের জীবনের এক কঠিন অধ্যায় নিয়ে বড় পর্দায় আসার ইঙ্গিত দিয়েছেন। কারাবন্দি অবস্থায় পাওয়া বাস্তব অভিজ্ঞতা নিয়েই তৈরি হতে পারে তার পরবর্তী সিনেমা।

চার বছর আগে মাদক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন পরীমণি। ২০২১ সালে র‌্যাবের হাতে গ্রেপ্তারের পর তার বাসায় প্রায় চার ঘণ্টা অভিযান চালানো হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয় তার বিরুদ্ধে। সেই ঘটনায় তিনি তিন দফায় মোট সাতদিন রিমান্ডে ছিলেন।

আরও পড়ু- রংপুর-গাইবান্ধায় ১০ স্থানে তীব্র অ্যানথ্রাক্স আতঙ্ক: মাঠে অনুসন্ধান দল

সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে রিমান্ড ও কারাবাসের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী। পরী বলেন, “রিমান্ড একটা ফালতু জিনিস। সেখানে মানুষকে ভয় দেখানোর জন্য বড় বড় ছবি লাগানো থাকে। কিন্তু এগুলো দেখে কেউ ভয় পায় না। আমি বলেছিলাম, এগুলো বদলানো উচিত।”

কারাগারে নির্যাতনের প্রশ্নে পরীমণি জানান, “আমাকে কেন আটক করা হয়েছিল, তারাই জানত না। একজন আরেকজনকে জিজ্ঞেস করত। ওরা নিজেরাই বিভ্রান্ত ছিল।”

পরীমণি জানান, কারাগার থেকে মুক্তি পাওয়ার পরপরই তিনি নিজের কারাবন্দি অভিজ্ঞতা নিয়ে একটি বই লিখেছেন। তবে বইটি এখনো প্রকাশ করেননি।
তার ভাষায়— “আমার ছেলে বড় হয়ে বইটা প্রকাশ করবে। চাইলে এটাকে সিনেমা বানাতেও পারি।”

কারাবাসের সময়ের অনুভূতি প্রসঙ্গে পরী আরও বলেন, “জেলখানা নিয়ে আমি কোনোদিন কিছু বলিনি। কারণ সত্যিটা মানুষ জানলে আইনের ওপর শ্রদ্ধা হারাবে।”

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com