শনিবার, ২০ জুন ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হাইতিকে উড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড পুনর্দখল ব্রাজিলের ব্রাজিলকে জটিল পরিস্থিতির মুখে ফেলতে পারে স্কটল্যান্ড-মরক্কো ম্যাচ পদ্মা সেতুর মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী এ্যানি তিস্তা ব্যারাজ ও নদীভাঙন এলাকা পরিদর্শনে আজ লালমনিরহাটে ৩ মন্ত্রী আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ২০০-এর বেশি নেতাকর্মী ক্লাসে দুই শিক্ষার্থী, বিদ্যালয়ে মাসে ব্যয় ৩ লাখ টাকা রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে ‘একজন মেয়ে কীভাবে চলবে, তা নির্ধারণের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি’ : মারদিয়া মমতাজ রংপুরসহ ৫ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, দ্রুত একনেকে যাচ্ছে প্রকল্প : পানিসম্পদ মন্ত্রী

সিলেটে বিএনপির প্রথম নির্বাচনী জনসভা শুরু, ভোর থেকেই নেতাকর্মীদের ঢল

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৬৬ জন সংবাদটি দেখেছেন

আরএনবি ডেস্কঃ সিলেটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রথম নির্বাচনী জনসভা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা ৫০ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সমাবেশকে কেন্দ্র করে আজ ভোর থেকেই সিলেট নগরের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা আলিয়া মাদ্রাসা মাঠে আসতে থাকেন। মাঠের এক পাশে গতকাল বুধবার রাত থেকেই অনেক নেতাকর্মী শামিয়ানা টেনে, ত্রিপলে শুয়ে–বসে রাত কাটান বলেও জানা গেছে।সরেজমিনে দেখা গেছে, সমাবেশস্থলে বিএনপি নেতাকর্মীরা এক রঙের ধানের শীষ-আঁকা গেঞ্জি, দলের চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত টি-শার্ট, ব্যানার, ফেস্টুনসহ বিভিন্ন জেলায় থেকে আগত নেতাদের ছবি নিয়ে উপস্থিত হয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এই জনসভাটি আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং সুনামগঞ্জ জেলা বিএনপি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com