মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

গাইবান্ধায় র‍্যাব–১৩ এর অভিযানে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১০৮ জন সংবাদটি দেখেছেন

গাইবান্ধায় র‍্যাব–১৩ এর অভিযানে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. রাশেদুল ইসলাম (রাশেদ) গ্রেফতার হয়েছেন। বুধবার (২২ জানুয়ারি ২০২৬) বিকাল ৪টা ৪৫ মিনিটে গাইবান্ধার পলাশবাড়ী থানাধীন আসমতপুর এলাকার টিটুর পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‍্যাব–১৩, সিপিসি–৩–এর আভিযানিক দল।

র‍্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই তারা বিভিন্ন ধরনের অপরাধী গ্রেফতার ও অপরাধ দমন কার্যক্রম পরিচালনা করে আসছে। ডাকাত ও সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানোর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার রাশেদুল ইসলামের বাড়ি আজমতপুর, থানা পীরগঞ্জ, জেলা রংপুর। তিনি দীর্ঘদিন ধরে আন্তঃজেলা ডাকাত চক্রের একজন সক্রিয় সদস্য হিসেবে কাজ করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

র‍্যাবের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ছয়টি ডাকাতি মামলায় গ্রেফতারি ওয়ারেন্ট রয়েছে। মামলাগুলো হলো—

ওয়ারেন্টভুক্ত মামলা সমূহঃ রংপুর, পীরগঞ্জ থানার মামলা নং–১৪ (১০/১১/২০২২) — ধারা: ৩৯৫/৩৯৭/৪১২, রংপুর, পীরগঞ্জ থানার মামলা নং–২৯ (১৮/০৩/২০২৫) — ধারা: ৩৯৪, রংপুর, পীরগঞ্জ থানার মামলা নং–৩০ (২৫/১২/২০২০) — ধারা: ৩৯৫, রংপুর, পীরগঞ্জ থানার মামলা নং–০৯ (১১/০৩/২০২৪) — ধারা: ৪১৩, গাইবান্ধা, সাদুল্লাপুর থানার মামলা নং–০১ (০১/০৩/২০২৩) — ধারা: ৩৯৫/৩৯৬, রংপুর, পীরগঞ্জ থানার এস.জিআর নং–০৪/২১ (নবাবগঞ্জ) — ধারা: ৩৯৫/৩৯৭/৪১২

রাশেদুল ইসলামকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য র‍্যাব পীরগঞ্জ থানায় হস্তান্তর করেছে। র‍্যাব–১৩ জানায়, সামাজিক শান্তি–শৃঙ্খলা বিনষ্টকারী ও অপরাধীদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি এবং অতিরিক্ত অভিযান অব্যাহত থাকবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com