শনিবার, ২০ জুন ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
হাইতির জালে প্রথমার্ধেই ৩ গোল, ছন্দে ফিরল ব্রাজিল তুরস্কের বিপক্ষে ম্যাচের শুরুতেই গোল করে ইতিহাস গড়লেন প্যারাগুয়ের মিডফিল্ডার মাতিয়াস গালারজা স্কটল্যান্ডের বিপক্ষে খেলবেন নেইমার: আনচেলত্তি হাইতিকে উড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড পুনর্দখল ব্রাজিলের ব্রাজিলকে জটিল পরিস্থিতির মুখে ফেলতে পারে স্কটল্যান্ড-মরক্কো ম্যাচ পদ্মা সেতুর মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী এ্যানি তিস্তা ব্যারাজ ও নদীভাঙন এলাকা পরিদর্শনে আজ লালমনিরহাটে ৩ মন্ত্রী আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ২০০-এর বেশি নেতাকর্মী ক্লাসে দুই শিক্ষার্থী, বিদ্যালয়ে মাসে ব্যয় ৩ লাখ টাকা রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

উত্তরবঙ্গে আর বেকার দেখতে চাই না: জামায়াত আমির

  • সবশেষ আপডেট : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ৫৯ জন সংবাদটি দেখেছেন
উত্তরবঙ্গে আর বেকার দেখতে চাই না: জামায়াত আমির

দশ দলীয় জোটের প্রধান ডা. শফিকুর রহমান বলেছেন, তিনি কোনো বক্তৃতা দিতে আসেননি, বরং সাক্ষী হতে এসেছেন। বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে উত্তরবঙ্গ প্রকৃতপক্ষে দরিদ্র নয়; বরং পরিকল্পিতভাবে এই অঞ্চলকে দরিদ্র করে রাখা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। উত্তরবঙ্গে আর বেকারত্ব দেখতে চান না উল্লেখ করে তিনি বলেন, মানুষের জন্য কাজের সুযোগ সৃষ্টি করাই তাঁর লক্ষ্য।

নদী প্রসঙ্গে জামায়াত আমির বলেন, নদী আল্লাহর দান। অথচ দেশের চারটি নদী শুকিয়ে গেছে। তিনি প্রশ্ন তুলে বলেন, এই দেশের কি মা–বাবা ছিল না? তাহলে নদীগুলো কেন মরে গেল?

তিনি আরও বলেন, “ওরা নির্বাচনের কোকিল। নির্বাচন এলেই কুহু কুহু করে ডেকে ওঠে। কিন্তু আমরা আপনাদের সাথেই ছিলাম। দেশ ও দেশের মানুষকে রেখে আমরা কোথাও চলে যাইনি। শত নির্যাতনের মধ্যেও আপনাদের পাশে ছিলাম এবং আগামীতেও একসাথে দেশ গড়ব, ইনশাআল্লাহ।”

ডা. শফিকুর রহমান বলেন, উত্তরবঙ্গকে নতুনভাবে গড়ে তোলা হবে। দেশের ৬৪টি জেলায় ৬৪টি মেডিকেল কলেজ স্থাপনের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, অনেকেই প্রশ্ন করেন—এই অর্থ কোথা থেকে আসবে? তিনি দাবি করেন, দেশ থেকে প্রতিবছর প্রায় ২৮ হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়, আর সেই অর্থ উদ্ধার করেই এসব উদ্যোগ বাস্তবায়ন করা হবে, ইনশাআল্লাহ।

তিনি বলেন, জনগণ যদি তাঁদের সুযোগ দেয়, তবে দেশ থেকে দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারি ও অর্থপাচার বন্ধ করা হবে। কোনো নতুন দুর্বৃত্ত যেন নতুন কোনো পরিচয়ে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে—এ জন্য তিনি আল্লাহর কাছে দোয়া করেন। একই সঙ্গে ১২ তারিখে সত্যের বিজয় দান করার জন্য আল্লাহর সাহায্য কামনা করেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com