শনিবার, ২০ জুন ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
হাইতির জালে প্রথমার্ধেই ৩ গোল, ছন্দে ফিরল ব্রাজিল তুরস্কের বিপক্ষে ম্যাচের শুরুতেই গোল করে ইতিহাস গড়লেন প্যারাগুয়ের মিডফিল্ডার মাতিয়াস গালারজা স্কটল্যান্ডের বিপক্ষে খেলবেন নেইমার: আনচেলত্তি হাইতিকে উড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড পুনর্দখল ব্রাজিলের ব্রাজিলকে জটিল পরিস্থিতির মুখে ফেলতে পারে স্কটল্যান্ড-মরক্কো ম্যাচ পদ্মা সেতুর মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী এ্যানি তিস্তা ব্যারাজ ও নদীভাঙন এলাকা পরিদর্শনে আজ লালমনিরহাটে ৩ মন্ত্রী আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ২০০-এর বেশি নেতাকর্মী ক্লাসে দুই শিক্ষার্থী, বিদ্যালয়ে মাসে ব্যয় ৩ লাখ টাকা রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বহিরাগত ঠেকাতে ‘কান ধরে ওঠবস’

সমালোচনার মুখে পদত্যাগের ঘোষণা সর্বমিত্র চাকমার

  • সবশেষ আপডেট : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৫৭ জন সংবাদটি দেখেছেন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্যপদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন সর্বমিত্র চাকমা। পরপর দুই দিন কিশোর ও তরুণদের কান ধরে ওঠবস করানোর দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনার মুখে তিনি এই সিদ্ধান্ত জানান।

গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে খেলতে আসা বেশ কয়েকজন কিশোর ও তরুণকে কান ধরে ওঠবস করাতে দেখা যায় সর্বমিত্র চাকমাকে। আজ সোমবার আরেকটি ভিডিওতে তাঁকে জিমনেসিয়ামের ভেতরে লাঠি হাতে হাঁটাহাঁটি করতে এবং তরুণদের কান ধরে ওঠবস করাতে দেখা যায়। ভিডিও দুটি ছড়িয়ে পড়লে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়।

সোমবার (২৬ জানুয়ারী) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে সর্বমিত্র লিখেন, বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্রের মাঠে দীর্ঘদিন ধরে বহিরাগতদের অনুপ্রবেশ বৃদ্ধি পেয়েছে। বহিরাগতদের কারণে নারী শিক্ষার্থীদের হেনস্তা, মোবাইল ও মানিব্যাগ চুরি এবং সাইকেল চুরির মতো ঘটনা ঘটছে বলে দাবি করেন তিনি। এসব বিষয়ে বারবার প্রশাসনকে জানানোর পরও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলেও উল্লেখ করেন।

তিনি বলেন, প্রশাসনের ব্যর্থতার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গিয়ে তিনি জোরপূর্বক কান ধরে ওঠবস করানোর পথ বেছে নেন, যা তাঁর প্রত্যাশিত আচরণ ছিল না। তিনি এ ঘটনার জন্য নিঃশর্ত ক্ষমা চান এবং ডাকসুর কার্যনির্বাহী সদস্যপদ থেকে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান।

সর্বমিত্র আরও লিখেন, এটি তাঁর সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ করতে না পারার দায় নিজের ওপর নিয়েই তিনি পদ ছাড়ছেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com