মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

গোবিন্দগঞ্জে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় আহত তিন পুলিশ সদস্য

  • সবশেষ আপডেট : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৬৯ জন সংবাদটি দেখেছেন
গোবিন্দগঞ্জে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় আহত তিন পুলিশ সদস্য

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করতে যাওয়া পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা যায়।

রোববার (২৫ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বাগদা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন—গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজা, এসআই মীর কায়েস এবং এসআই মমিনুল। আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপকে গ্রেফতারের উদ্দেশে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় বাড়ির ভেতরে প্রবেশ করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখে এবং তাদের ওপর হামলা চালায়।

একপর্যায়ে পুলিশ সদস্যদের মারধর করা হয় এবং পুলিশের ব্যবহৃত দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে একটি টহল পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় তল্লাশি অভিযান চালায় সেনাবাহিনী। বর্তমানে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

গোবিন্দগঞ্জ থানার ওসি মুহাম্মদ মোজাম্মেল হক জানান, পুলিশের ওপর হামলা ও সরকারি সম্পদ ভাঙচুরের ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com