মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

হোয়াটসঅ্যাপ–ফেসবুক–ইনস্টাগ্রাম ব্যবহারেও লাগবে টাকা!

  • সবশেষ আপডেট : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৯৯ জন সংবাদটি দেখেছেন

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহারে এবার টাকা লাগতে পারে—এমন ইঙ্গিত দিয়েছে মেটা। আন্তর্জাতিক প্রযুক্তি গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, মেটা ‘মেটা ভেরিফাইড’ বা ব্লু টিক সার্ভিসের বাইরে আরও উন্নত প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্যাকেজ চালুর প্রস্তুতি নিচ্ছে।

মেটার পরিকল্পনা, সাধারণ ব্যবহারকারীদের জন্য থাকা ফ্রি ফিচারের পাশাপাশি যারা আরও উন্নত প্রযুক্তি, স্মার্ট সার্ভিস ও এআই-চালিত সুবিধা চান—তাদের জন্য আলাদা প্রিমিয়াম প্ল্যান চালু করা।

কেন নতুন সাবস্ক্রিপশন?

বিশ্বজুড়ে তিনটি অ্যাপ দীর্ঘদিন বিনামূল্যে ব্যবহার করা গেলেও—এআই প্রযুক্তিতে বিলিয়ন ডলার বিনিয়োগ

, উন্নত মডেল তৈরির ব্যয়, নতুন আয়ের উৎস সৃষ্টি এসব কারণেই প্রিমিয়াম পরিকল্পনা সামনে আনছে মেটা।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ‘মানুস এআই এজেন্ট’ হবে এই নতুন সাবস্ক্রিপশনের মূল আকর্ষণ। এর মাধ্যমে ব্যবহারকারীরা, স্মার্ট রিপ্লাই, কনটেন্ট জেনারেশন, এআই অটোমেশন, বিভিন্ন কাজ দ্রুত সম্পন্ন—এমন সুবিধা পাবেন।

ইনস্টাগ্রামে আসতে পারে ‘Vibes’ এআই ভিডিও টুল

মেটা ইনস্টাগ্রামের জন্য ‘Vibes’ নামের একটি নতুন এআই টুল আনার প্রস্তুতিও নিচ্ছে। এর সাহায্যে কয়েক সেকেন্ডের মধ্যেই ব্যবহারকারীরা আকর্ষণীয় এআই ভিডিও তৈরি করতে পারবেন।

একই সঙ্গে আলোচিত আরও কিছু নতুন ফিচার যুক্ত হতে পারে—কে আপনাকে আনফলো করেছে তা দেখার অপশন, অন্যকে না জানিয়ে স্টোরি দেখার সুবিধা, উন্নত কাস্টমাইজেশন

হোয়াটসঅ্যাপেও নতুন সুবিধা

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য যুক্ত হতে পারে—বিশেষ প্রোফাইল কাস্টমাইজেশন, এআই–চালিত উন্নত চ্যাট সহকারী,ব্যবসায়িক ব্যবহারকারীদের জন্য দ্রুত রিপ্লাই ফিচার

গোপনীয়তা নিয়ে শঙ্কা

এই নতুন পদক্ষেপে অনেক ব্যবহারকারী গোপনীয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন।
বিশেষ করে—হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপন বাড়া,ব্যক্তিগত তথ্য এআই প্রশিক্ষণে ব্যবহৃত হবে কি না—এসব নিয়ে প্রশ্ন উঠছে।

তবে মেটার দাবি, ব্যক্তিগত গোপনীয়তা নীতিতে পরিবর্তন হবে না, প্রিমিয়াম প্ল্যান নিলে বা না নিলেও মূল ফ্রি সার্ভিস আগের মতোই চলবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com