বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

৯৮তম অস্কার আমন্ত্রণে বাংলাদেশের আল কাছির

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১৮৪ জন সংবাদটি দেখেছেন
৯৮তম অস্কার আমন্ত্রণে বাংলাদেশের আল কাছির

চলচ্চিত্র বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর অস্কার। সেই আয়োজনেই প্রথমবারের মতো বাংলাদেশ থেকে সরাসরি অংশ নিতে আমন্ত্রণ পেয়েছেন সাংবাদিক আল কাছির। আগামী ১৬ মার্চ লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসবে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডের চূড়ান্ত আসর।

গত ২২ জানুয়ারি ঘোষণা হয়েছে ৯৮তম অস্কারের মনোনয়ন তালিকা। এতে সর্বোচ্চ ১৬টি মনোনয়ন পেয়ে নতুন রেকর্ড গড়েছে সিনার্স। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ বিভাগে মনোনয়ন পেয়েছে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। মার্টি সুপ্রিম, ফ্রাঙ্কেনস্টাইন ও সেন্টিমেন্টাল ভ্যালু মনোনীত হয়েছে ৯টি করে বিভাগে। আর হ্যামনেট পেয়েছে ৮টি মনোনয়ন।

এবারের অস্কার আসরে বিশ্বের খ্যাতিমান নির্মাতা, অভিনেতা, চলচ্চিত্রবোদ্ধাদের পাশাপাশি যোগ দেবেন বাংলাদেশি সাংবাদিক আল কাছির। অস্কারের অ্যাক্রেডিটেশন বিভাগ থেকে তাঁর আমন্ত্রণপত্র ইতোমধ্যে নিশ্চিত হয়েছে।

এ প্রসঙ্গে আল কাছির বলেন,
“বিশ্বের বড় বড় চলচ্চিত্র উৎসবগুলো কাভার করার অভিজ্ঞতা রয়েছে আমার। তবে অস্কারের মতো মর্যাদাপূর্ণ ইভেন্টে প্রথমবার সরাসরি আমন্ত্রণ পেয়ে সত্যিই দারুণ ভালো লাগছে। যখন জেনেছি বাংলাদেশ থেকে আগে কোনো সাংবাদিক অস্কার কভার করেননি, তখন নিজেই আপ্লুত হয়ে গেছি। এটা ইতিহাস হওয়ার মতোই এক গর্বের মুহূর্ত।”

তিনি আরও বলেন, অস্কারে উপস্থিত থাকা তাঁর জন্য একটি বড় সুযোগ—বিশ্ব চলচ্চিত্রকে আরও কাছে থেকে জানার।

সাংবাদিক আল কাছির ২০২২ সালে ৭৫তম কান চলচ্চিত্র উৎসব কাভার করেন। এরপর আমন্ত্রিত সাংবাদিক হিসেবে ৩৫তম টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, সাংহাই চলচ্চিত্র উৎসব, রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল (সৌদি আরব) এবং নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবও কভার করেছেন।

বর্তমানে তিনি স্টার নিউজে সিনিয়র করেসপন্ডেন্ট হিসেবে কর্মরত। পাশাপাশি তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য এবং টেলিভিশন এন্টারটেইনমেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেজাব)–এর সাংগঠনিক সম্পাদক।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com