মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

রংপুরে জামায়াতে ইসলামী’র ১০ কিলোমিটারব্যাপী মানববন্ধন

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৯৮ জন সংবাদটি দেখেছেন
রংপুরে জামায়াতের মানববন্ধন
রংপুরে জামায়াতের মানববন্ধন

“জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে নভেম্বরে গণভোট দিতে হবে”—এই দাবিতে রংপুরে ১০ কিলোমিটারব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা ও মহানগর শাখা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টা থেকে শুরু হওয়া এই মানববন্ধনটি নগরীর সিও বাজার থেকে মডার্ন মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটারজুড়ে অনুষ্ঠিত হয়। এতে হাজারো নেতাকর্মী অংশ নেন।

মানববন্ধনের মূল নেতৃত্বে ছিলেন জামায়াতে ইসলামী রংপুর অঞ্চল, জেলা ও মহানগর শাখার শীর্ষ নেতারা। মহানগর জামায়াতের আমীর উপাধ্যক্ষ এটিএম আজম খানের সভাপতিত্বে, জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক এবং মহানগর সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজল মানববন্ধন পরিচালনা করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন—কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, রংপুর জেলা আমীর অধ্যাপক গোলাম রব্বানী, মহানগর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী, রংপুর-৬ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা নুরুল আমিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর মহানগর শাখা সভাপতি অ্যাডভোকেট কাওছার আলী প্রমূখ।

বক্তারা বলেন, “পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি ছাড়া কোনো নির্বাচনে জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হয় না। জুলাই জাতীয় সনদের আলোকে গণভোটের মাধ্যমে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করলেই ন্যায়ভিত্তিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা সম্ভব।”

তারা আরও বলেন, বর্তমান নির্বাচন ব্যবস্থা জনমতকে উপেক্ষা করছে এবং একদলীয় শাসনের পুনরাবৃত্তি ঘটাচ্ছে। তাই জাতীয় সনদের আলোকে নিচের ৫ দফা দাবি এখন সময়ের দাবি— পিআর পদ্ধতির বাস্তবায়ন, রাষ্ট্রীয় সংস্কার, গণহত্যার বিচার, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, জনগণের অংশগ্রহণে নির্বাচন আয়োজন

বক্তারা সরকারকে সতর্ক করে বলেন— “জনগণের ন্যায্য দাবিগুলো উপেক্ষা করা হলে আন্দোলন আরও তীব্র করা হবে।”

মানববন্ধনে জেলা ও মহানগর জামায়াতের আমির, সেক্রেটারি, থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ, ছাত্রশিবির ও সহযোগী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে “গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়ভিত্তিক নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠা”-এর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

 

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com