মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

গাইবান্ধার সাদুল্লাপুরে অগ্নিকাণ্ড,১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই

  • সবশেষ আপডেট : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৪ জন সংবাদটি দেখেছেন
গাইবান্ধার সাদুল্লাপুরে অগ্নিকাণ্ড,১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দুটি পরিবারের ঘরবাড়িতে একইসঙ্গে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আসবাবপত্র, নগদ টাকাসহ অন্যান্য প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে বলে জানা যায়।

রোববার (১ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার ফরিদপুর ইউনিয়নের উত্তর নয়নপুর গ্রামের আকবর আলী ও হোসেন আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

এদিকে, ওই ঘটনার খবর পেয়ে গাইবান্ধা-৩ আসনের গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীক প্রার্থী সুরুজ মিয়া ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- গণঅধিকার পরিষদের সাদুল্লাপুর উপজেলা শাখার সভাপতি আমিনুর রহমান, যুব অধিকার পরিষদের সভাপতি মমিনুর রহমান, ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব এইচ এম শরিফুল ইসলামসহ অনেকে।

ক্ষতিগ্রস্ত আকবর আলী ও হোসেন আলী জানান, ওই সময় হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টায় ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ঘরের থাকা নগদ টাকা, খাট-আলমারিসহ বিভিন্ন আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্তরা আরও বলেন, আমরা অত্যন্ত গরিব মানুষ। দিন আনি দিন খাই। এখন কীভাবে ঘুরে দাঁড়াব এই চিন্তায় আছি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com