শনিবার, ২০ জুন ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
হাইতির জালে প্রথমার্ধেই ৩ গোল, ছন্দে ফিরল ব্রাজিল তুরস্কের বিপক্ষে ম্যাচের শুরুতেই গোল করে ইতিহাস গড়লেন প্যারাগুয়ের মিডফিল্ডার মাতিয়াস গালারজা স্কটল্যান্ডের বিপক্ষে খেলবেন নেইমার: আনচেলত্তি হাইতিকে উড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড পুনর্দখল ব্রাজিলের ব্রাজিলকে জটিল পরিস্থিতির মুখে ফেলতে পারে স্কটল্যান্ড-মরক্কো ম্যাচ পদ্মা সেতুর মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী এ্যানি তিস্তা ব্যারাজ ও নদীভাঙন এলাকা পরিদর্শনে আজ লালমনিরহাটে ৩ মন্ত্রী আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ২০০-এর বেশি নেতাকর্মী ক্লাসে দুই শিক্ষার্থী, বিদ্যালয়ে মাসে ব্যয় ৩ লাখ টাকা রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল

  • সবশেষ আপডেট : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৫ জন সংবাদটি দেখেছেন
সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল

নির্বাচনী প্রচারণা চলাকালে মহিলাদের ওপর নগ্ন হামলা, হেনস্তা ও কটুক্তির প্রতিবাদে মহিলা জামায়াতের নারীদের অংশগ্রহণে সিরাজগঞ্জে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকেই জেলা শহরের বাজার স্টেশনে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের আয়োজনে নারীরা একত্রিত হতে শুরু করেন। এরপর বিভিন্ন প্রান্ত থেকে নারীরা মিছিলে যোগ দেন।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঠিক বেলা ১১টায় বিক্ষোভ মিছিলটি শুরু হয়। সিরাজগঞ্জের ইতিহাসে জামায়াতে ইসলামীর এত বড় নারী জমায়েত এর আগে কখনো দেখা যায়নি বলে জানা যায়।

মিছিলটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং স্লোগানে নারীদের ওপর হওয়া হেনস্তার প্রতিবাদ জানানো হয়। একই সাথে তারা দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করেন।

সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সাধারণ সম্পাদক সুলতানা ইয়াসমিন জেবা বলেন, ভোট চাওয়া আমাদের গণতান্ত্রিক অধিকার। এই ভোট চাচ্ছি দেখে আমাদের বাইরে বের হতে বাধা দেওয়া হচ্ছে। ভোট দিতে দেওয়া হবেনা বলে হুমকি দেওয়া হচ্ছে। সব দলকে সমান সুযোগ দেওয়া উচিত।

বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া আরও কয়েকজন বলেন, জামায়াতে ইসলামী লোক দেখানো কাজ করে না। জামায়াতে ইসলামীকে ভালোবাসে, এমন হাজার হাজার নারী আছে। আমাদের ভালোবাসা অন্তরে। আজ হাজারো নারীর অংশগ্রহণ অবশ্যই সিরাজগঞ্জবাসীর সকল প্রশ্নের জবাব দিয়ে দেবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com