বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

আজ থেকেই মাঠে সেনাবাহিনীসহ সব বাহিনী

৯ লাখের বেশি সদস্য আইন–শৃঙ্খলা দায়িত্বে

  • সবশেষ আপডেট : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৩ জন সংবাদটি দেখেছেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে আজ (৮ ফেব্রুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে মাঠে নামছে সেনাবাহিনীসহ সব আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচনকে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে এবার দায়িত্ব পালন করবেন ৯ লাখ ৭০ হাজারের বেশি সদস্য।

সেনাবাহিনী সাত দিন মাঠে

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, “সেনাবাহিনী আগে থেকেই মাঠে আছে। তবে আজ থেকে আনুষ্ঠানিকভাবে তারা ভোটের আগে পরে সাত দিন মাঠে থাকবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।”

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্রে বলা হয়েছে—পুলিশ, বিজিবি, আনসার–ভিডিপি, কোস্ট গার্ড, এবং ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ হিসেবে সেনাবাহিনী, সমন্বিতভাবে মাঠে দায়িত্ব পালন করবে।

কোন বাহিনী কত সদস্য

মোট মোতায়েন থাকবে ৯,৭০,০০০+ সদস্য— আনসার-ভিডিপি: ৫,৭৬,৪৮৩, সেনাবাহিনী: ১,০৩,০০০, নৌবাহিনী: ৫,০০০, বিমান বাহিনী: ৩,৭৩০, বিজিবি: ৩৭,৪৫৩, কোস্ট গার্ড: ৩,৫৮৫, পুলিশ: ১,৮৭,৬০৩, র‌্যাব: ৯,৩৪৯, চৌকিদার–দফাদার: ৪৫,৮২০ সব বাহিনী রিটার্নিং কর্মকর্তার কাছে রিপোর্ট করবে এবং তার নির্দেশ অনুযায়ী দায়িত্ব পালন করবে।

ভোটকেন্দ্রে কত জন নিরাপত্তাকর্মী?

মেট্রোপলিটন এলাকায়: সাধারণ কেন্দ্র: ১৬ জন, গুরুত্বপূর্ণ কেন্দ্র: ১৭ জন

মেট্রোপলিটন এলাকার বাইরে:

সাধারণ কেন্দ্র: ১৫–১৬ জন, গুরুত্বপূর্ণ কেন্দ্র: ১৭–১৮ জন, সাধারণ কেন্দ্র: ১৬–১৭ জন, গুরুত্বপূর্ণ কেন্দ্র: ১৭–১৮ জন

নির্বাচন কমিশন জানিয়েছে, এবার ১,০৫১ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাঠে দায়িত্ব পালন করবেন।
তারা ভোটগ্রহণের পরও দুই দিন পর্যন্ত দায়িত্বে থাকবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি, সকাল ৭:৩০ থেকে বিকাল ৪:৩০ পর্যন্ত।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com