মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ‎যৌন হয়রানির অভিযোগে, দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত

  • সবশেষ আপডেট : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৬ জন সংবাদটি দেখেছেন
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ‎যৌন হয়রানির অভিযোগে, দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) দুই শিক্ষক বিরুদ্ধে উঠা যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে তাদের সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১১৯তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বরখাস্ত দুই শিক্ষক হলেন— মো. শামীম হোসেন, সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ এবং বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর, ড. শাকিবুল ইসলাম, সহযোগী অধ্যাপক, দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ

সিন্ডিকেট সভায় আরও সিদ্ধান্ত হয়—ড. শাকিবুল ইসলাম ভবিষ্যতে আর কখনো কোনো নারী শিক্ষার্থীর সুপারভাইজার হতে পারবেন না।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও সিন্ডিকেট সদস্য ড. মো. হারুন অর রশীদ বলেন— “তদন্ত কমিটি দুই শিক্ষকের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করেছে। শাস্তি নির্ধারণ করবে প্রশাসনিক ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা সাময়িক বরখাস্ত থাকবেন।”

২০২৫ সালের ২ নভেম্বর, দুর্যোগ বিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী সহযোগী অধ্যাপক ড. শাকিবুল ইসলামের বিরুদ্ধে প্রক্টর ড. ফেরদৌস রহমান, যৌন নিপীড়ন সেলের সদস্যসচিব ইলিয়াছ প্রামাণিক এবং বিভাগীয় প্রধানের কাছে অভিযোগ করেন।

অন্যদিকে ২০২৫ সালের ৩০ অক্টোবর, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী ৩১ পৃষ্ঠার একটি বিস্তারিত অভিযোগপত্রে সহকারী অধ্যাপক শামীম হোসেনের বিরুদ্ধে যৌন হয়রানির নানা ঘটনা তুলে ধরেন।

দুই শিক্ষকের বিরুদ্ধে দাপ্তরিক তদন্তের সুপারিশ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বিষয়টি এখন প্রশাসনিক ট্রাইব্যুনালে প্রেরণ করা হয়েছে। চূড়ান্ত শাস্তি নির্ধারণ না হওয়া পর্যন্ত বরখাস্তাদেশ বহাল থাকবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com