শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সোনার দাম ভরিতে আরও কমলো ৪ হাজার ৩৭৪ টাকা সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা ভয়াবহ ট্যাকলে গুরুতর চোট, স্ট্রেচারে মাঠ ছাড়লেন কানাডার ইসমাইল কোনে জাল শিক্ষক নিবন্ধন সনদের অভিযোগ, তারাগঞ্জ মাদ্রাসায় নতুন বিতর্ক রৌমারী সীমান্তে ৯৬ ঘণ্টা পর উদ্ধার একই পরিবারের ৪ সদস্য, শূন্যরেখায় এখনও ৫ জন পরিমনি কাণ্ডে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন দিনাজপুরে অটোরাইস মিল মালিকের পায়ের রগ কাটা মরদেহ, হত্যার অভিযোগ গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত, পারিবারিক কলহে মর্মান্তিক ঘটনা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত অভিনেতা জোভান, ভক্তদের দিলেন সতর্কবার্তা

নির্বাচনে ভোট কারচুপির কোনো শঙ্কা নেই: রংপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা

  • সবশেষ আপডেট : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬০ জন সংবাদটি দেখেছেন
নির্বাচনে ভোট কারচুপির কোনো শঙ্কা নেই: রংপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোট কারচুপির কোনো শঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেন, “কোথাও কারচুপির চেষ্টা হলে আমাদের জানান—সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া হবে। শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে একটি ক্রেডিবল নির্বাচন অনুষ্ঠিত হবে।”

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন আদৌ সম্ভব কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন— “যে জায়গায় যে ধরনের প্রস্তুতি নেওয়ার প্রয়োজন ছিল, আমরা তা নিয়েছি। সভায় বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দেশের সব জায়গায় আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।”

তিনি আরও বলেন— “নির্বাচনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন।”

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন— স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান

এছাড়া আঞ্চলিক নির্বাচন অফিসার, জেলা নির্বাচন অফিসার, ইউএনও, ওসি, সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ এবং আনসার-ভিডিপির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে রওনা দেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com