শনিবার, ২০ জুন ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্রাজিলকে জটিল পরিস্থিতির মুখে ফেলতে পারে স্কটল্যান্ড-মরক্কো ম্যাচ পদ্মা সেতুর মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী এ্যানি তিস্তা ব্যারাজ ও নদীভাঙন এলাকা পরিদর্শনে আজ লালমনিরহাটে ৩ মন্ত্রী আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ২০০-এর বেশি নেতাকর্মী ক্লাসে দুই শিক্ষার্থী, বিদ্যালয়ে মাসে ব্যয় ৩ লাখ টাকা রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে ‘একজন মেয়ে কীভাবে চলবে, তা নির্ধারণের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি’ : মারদিয়া মমতাজ রংপুরসহ ৫ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, দ্রুত একনেকে যাচ্ছে প্রকল্প : পানিসম্পদ মন্ত্রী তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা

জাতীয় প্রেসক্লাবের ওয়াশরুম থেকে সাংবাদিক আলী মামুদের মরদেহ উদ্ধার

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪২ জন সংবাদটি দেখেছেন
জাতীয় প্রেসক্লাবের ওয়াশরুম থেকে সাংবাদিক আলী মামুদের মরদেহ উদ্ধার

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ওয়াশরুম থেকে বিএনপির মিডিয়া সেলের সদস্য ও দৈনিক দিনকাল–এর সিনিয়র সাংবাদিক আলী মামুদের (৬৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান। তিনি বলেন, “ওয়াশরুমে পড়ে থাকা অবস্থায় একজন সাংবাদিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।”

আলী মামুদ দিনকাল–এর সিটি এডিটরের দায়িত্বে ছিলেন। তার সহকর্মী আনোয়ার বুলু জানান, “তিনি পরশুদিন অফিস করেছেন। একটি রিপোর্ট দেখে প্রকাশ করতে বলেছিলেন। এরপর থেকে ছুটিতে ছিলেন। তার মৃত্যুর খবর শুনে প্রেসক্লাবে যাচ্ছি।”

সহকর্মীরা জানান, কয়েক বছর আগে আলী মামুদের ওপেন হার্ট সার্জারি হয়েছিল। এরপর থেকে তিনি বেশ ভালোই ছিলেন। তার গ্রামের বাড়ি রাজশাহী। ঢাকার মগবাজারে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বসবাস করতেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com