শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সোনার দাম ভরিতে আরও কমলো ৪ হাজার ৩৭৪ টাকা সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা ভয়াবহ ট্যাকলে গুরুতর চোট, স্ট্রেচারে মাঠ ছাড়লেন কানাডার ইসমাইল কোনে জাল শিক্ষক নিবন্ধন সনদের অভিযোগ, তারাগঞ্জ মাদ্রাসায় নতুন বিতর্ক রৌমারী সীমান্তে ৯৬ ঘণ্টা পর উদ্ধার একই পরিবারের ৪ সদস্য, শূন্যরেখায় এখনও ৫ জন পরিমনি কাণ্ডে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন দিনাজপুরে অটোরাইস মিল মালিকের পায়ের রগ কাটা মরদেহ, হত্যার অভিযোগ গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত, পারিবারিক কলহে মর্মান্তিক ঘটনা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত অভিনেতা জোভান, ভক্তদের দিলেন সতর্কবার্তা

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৩ জন সংবাদটি দেখেছেন
দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ

বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান এবার ১৩তম। আগের বছর এটি ছিল ১৪তম। ১৮২টি দেশের মধ্যে ২৪ স্কোর নিয়ে বাংলাদেশের এই অবস্থান। উচ্চক্রম অনুযায়ী দেশের অবস্থান ১৫০তম।

বার্লিনভিত্তিক প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) প্রকাশ করা বিশ্বজুড়ে দুর্নীতির ধারণাসূচক (সিপিআই) ২০২৫-এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডিতে নিজেদের কার্যালয়ে এই প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১ নম্বরে আছে যৌথভাবে দক্ষিণ সুদান ও সোমালিয়া। আর কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে আছে ডেনমার্ক।

১৮০ দেশের মধ্যে দুর্নীতি নিয়ন্ত্রণে সক্ষমতা হারিয়ে ফেলছে বাংলাদেশ। বাংলাদেশের স্কোর খুবই হতাশাব্যাঞ্জক।

টিআইবির তথ্য বলছে, বাংলাদেশ অতি গুরুত্বপূর্ণ দুর্নীতিপ্রবণ দেশের তালিকায়। বাংলাদেশের স্কোর খুবই বিব্রতকর। বাংলাদেশ অর্থপাচার রোধ করতে পারেনি। এটা বাংলাদেশের চরম ব্যর্থতা। চোরতন্ত্র বন্ধ করা যায়নি।

টিআইবির তথ্যানুযায়ী, ভুটান দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ভালো অবস্থানে আছে। এর পরের অবস্থান ভারতের। শীর্ষ দশে আছে হংকং ও সিঙ্গাপুর।

টিআইবি বলছে, এবার কোনো দেশ শতভাগ স্কোর করতে পারেনি। বিশ্বের ৮০ ভাগ মানুষ বেশি দুর্নীতিগ্রস্ত দেশে বসবাস করে। বৈশ্বিকভাবে দুর্নীতির ব্যাপকতা বাড়ছে। যেসব দেশ গণতন্ত্রের কথা বলে তাদের দেশেও দুর্নীতি ঊর্ধ্বমুখী। দুর্নীতিগ্রস্ত দেশে গণমাধ্যম ব্যাপক চাপে বা নিয়ন্ত্রণে থাকে। বাংলাদেশে এ দৃশ্য প্রতীয়মান।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com