মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

সকাল সাড়ে ৯টা থেকে আড়াইটা পর্যন্ত লেনদেন! রোজায় ব্যাংকিংয়ে বড় পরিবর্তন

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৭ জন সংবাদটি দেখেছেন

আসন্ন পবিত্র রমজান মাসে ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি পরিবর্তন করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন সূচি অনুযায়ী, রোজায় ব্যাংকের লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। আর অফিস খোলা থাকবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এক সার্কুলারে এই সময়সূচি ঘোষণা করেছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।

রোজাদারদের সুবিধার্থে প্রতি বছরের মতো এবারও রমজান মাসে ব্যাংকের লেনদেন ও অফিস সময়ে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার জারি করা সার্কুলারে বলা হয়েছে, পবিত্র রমজান মাসে সব তফসিলি ব্যাংক সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। তবে গ্রাহকরা লেনদেন করতে পারবেন সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত।

সার্কুলারে আরও বলা হয়, বেলা ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে এ সময়েও বিকল্প ব্যবস্থায় লেনদেন চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সাধারণ সময়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লেনদেন চললেও রোজায় তা কমে আসবে। আগামী সপ্তাহ থেকে রোজা শুরু হওয়ার আগেই এই নতুন সময়সূচি নির্ধারণ করল কেন্দ্রীয় ব্যাংক। রমজান শেষে অফিস সময় আগের অবস্থায় ফিরে আসবে।

এই নতুন সময়সূচি অনুযায়ী ব্যাংকগুলোকে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com