শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্রাজিলকে জটিল পরিস্থিতির মুখে ফেলতে পারে স্কটল্যান্ড-মরক্কো ম্যাচ পদ্মা সেতুর মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী এ্যানি তিস্তা ব্যারাজ ও নদীভাঙন এলাকা পরিদর্শনে আজ লালমনিরহাটে ৩ মন্ত্রী আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ২০০-এর বেশি নেতাকর্মী ক্লাসে দুই শিক্ষার্থী, বিদ্যালয়ে মাসে ব্যয় ৩ লাখ টাকা রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে ‘একজন মেয়ে কীভাবে চলবে, তা নির্ধারণের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি’ : মারদিয়া মমতাজ রংপুরসহ ৫ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, দ্রুত একনেকে যাচ্ছে প্রকল্প : পানিসম্পদ মন্ত্রী তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা

ভোর থেকেই কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর পরিবেশে চলছে ভোট

শুরু হলো বহুল প্রতীক্ষার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৭ জন সংবাদটি দেখেছেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্ধারিত সময় সকাল সাড়ে ৭টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হলেও ভোরের আলো ফোটার আগেই দেশের বিভিন্ন প্রান্তে ভোটকেন্দ্রগুলোর সামনে জমতে শুরু করে ভোটারদের ভিড়। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে সেই ভিড় পরিণত হয় দীর্ঘ সারিতে।

রাজধানী ঢাকাসহ বিভাগীয় ও জেলা শহরগুলোতে সকাল থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। নারী, পুরুষ, তরুণ ও প্রবীণ—সব বয়সী ভোটারদের অংশগ্রহণে অনেক কেন্দ্রেই তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

ভোট শুরুর আগেই প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তারা কেন্দ্রে পৌঁছে ব্যালট বাক্স, ব্যালট পেপার, সিল, ভোটার তালিকা ও অন্যান্য সরঞ্জাম প্রস্তুত করেন।

নির্বাচন কমিশনের তথ্যমতে, সারাদেশে মোট ভোটকেন্দ্র: ৪২,৭৭৯টি,  প্রিজাইডিং অফিসার: ৪২,৭৭৯ জন, সহকারী প্রিজাইডিং অফিসার: ২,৪৭,৪৮২ জন, পোলিং অফিসার: ৪,৯৪,৯৬৪ জন, মোট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী: ৭,৮৫,২২৫ জন।

এবারের নির্বাচনে মোট প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন। এর মধ্যে রয়েছে— সেনাবাহিনী: ১,০৩,০০০,  পুলিশ: ১,৮৭,০০০,  আনসার: ৫,৬৭,৮৬৮,  বিজিবি: ৩৭,৪৫৩।

এছাড়া র‍্যাব, নৌবাহিনী, বিমানবাহিনী, কোস্টগার্ড ও বিএনসিসি সদস্যরা দায়িত্বে রয়েছেন। সেনাবাহিনী এবার ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ মাঠে রয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, মোট ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রের মধ্যে ২১ হাজার ৫০৬টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ইসি জানিয়েছে, এবারের নির্বাচনে তরুণ প্রজন্ম সবচেয়ে বড় ফ্যাক্টর। মোট ভোটারের প্রায় ৪৫ শতাংশই ১৮ থেকে ৩৩ বছর বয়সী। এছাড়া ইতিহাসে প্রথমবারের মতো প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন।

ভোট হচ্ছে: ২৯৯টি আসনে, (শেরপুর-৩ আসনে প্রার্থীর মৃত্যুতে ভোট স্থগিত),  মোট প্রার্থী: ২,০২৮ জন,  দলীয় প্রার্থী: ১,৭৫৫, স্বতন্ত্র: ২৭৩, নারী প্রার্থী: ৮৩।

১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন, পুরুষ: ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১, নারী: ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০, হিজড়া: ১,২৩২

নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশে এসেছেন ৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক। ইউরোপীয় ইউনিয়ন: ২২৩ জন, আন্তর্জাতিক সংস্থা ও কমনওয়েলথ প্রতিনিধি, আন্তর্জাতিক গণমাধ্যম যেমন: আল জাজিরা, বিবিসি, রয়টার্স, এপি—প্রতিষ্ঠানের প্রায় ১৫০ সাংবাদিক উপস্থিত।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

তিনি বলেন: আচরণবিধি লঙ্ঘনে ৩০০ মামলা, ৫০০টির বেশি তদন্ত, ১৩ ডিসেম্বর থেকে ৮৫০টি অবৈধ অস্ত্র উদ্ধার।

ভোর থেকে ভোটারদের উপস্থিতি, কঠোর নিরাপত্তা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুরু হয়েছে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে। দেশবাসীর প্রত্যাশা—এই নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com