শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সোনার দাম ভরিতে আরও কমলো ৪ হাজার ৩৭৪ টাকা সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা ভয়াবহ ট্যাকলে গুরুতর চোট, স্ট্রেচারে মাঠ ছাড়লেন কানাডার ইসমাইল কোনে জাল শিক্ষক নিবন্ধন সনদের অভিযোগ, তারাগঞ্জ মাদ্রাসায় নতুন বিতর্ক রৌমারী সীমান্তে ৯৬ ঘণ্টা পর উদ্ধার একই পরিবারের ৪ সদস্য, শূন্যরেখায় এখনও ৫ জন পরিমনি কাণ্ডে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন দিনাজপুরে অটোরাইস মিল মালিকের পায়ের রগ কাটা মরদেহ, হত্যার অভিযোগ গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত, পারিবারিক কলহে মর্মান্তিক ঘটনা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত অভিনেতা জোভান, ভক্তদের দিলেন সতর্কবার্তা

রংপুর ৪ ও ৬ আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ, পাল্টা হামলার অভিযোগ এনসিপির

  • সবশেষ আপডেট : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৪ জন সংবাদটি দেখেছেন

নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগে উত্তাল রংপুরের ৪ ও ৬ আসন। ভোট পুনর্গণনার দাবিতে শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিএনপির কর্মী-সমর্থকরা। হারাগাছে টায়ার জ্বালিয়ে প্রতিবাদের সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অন্যদিকে, রংপুর-৪ আসনের বিজয়ী প্রার্থী এনসিপির আখতার হোসেন অভিযোগ করেছেন, বিএনপি কর্মীরা তার সমর্থকদের ওপর হামলা ও ভাঙচুর চালাচ্ছে। তবে বিএনপি এ অভিযোগ অস্বীকার করেছে। বিস্তারিত রিপোর্টে।

ভোটের ফলাফল মানছে না বিএনপি। রংপুর-৪ কাউনিয়া-পীরগাছা ও রংপুর-৬ পীরগঞ্জ আসনে ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ তুলে শুক্রবার বিকেল থেকেই রাজপথে নামে দলটির নেতাকর্মীরা। হারাগাছ পৌর এলাকার হকবাজারে এমদাদুল হক ভরসার সমর্থকরা সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে।

রাতে পীরগঞ্জেও উপজেলা পরিষদ ঘেরাও করে বিক্ষোভ মিছিল করে বিএনপির কর্মীরা। তাদের দাবি, প্রশাসনের সহায়তায় ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ করে ফলাফল পরিবর্তন করা হয়েছে।

অন্যদিকে, রংপুর-৪ আসনের বিজয়ী প্রার্থী এনসিপির আখতার হোসেন পাল্টা অভিযোগ তুলেছেন। তিনি বলেন, হারাগাছে তার কর্মী-সমর্থকদের ওপর হামলা, ভাঙচুর ও লুটপাট চালাচ্ছে বিএনপি। ফেসবুকে লাইভে এসে এবং রাতে সংবাদ সম্মেলন করে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।হারাগাছ থানার ওসি জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। জেলা প্রশাসন ভোট পুনর্গণনার আবেদন পাওয়ার কথা নিশ্চিত করেছে।

বেসরকারি ফলাফলে রংপুর-৪ আসনে এনসিপির আখতার হোসেন এবং রংপুর-৬ আসনে জামায়াতের মাওলানা নুরুল আমিন বিজয়ী হয়েছেন। তবে বিএনপির আন্দোলন ও পাল্টা অভিযোগে রংপুরের রাজনীতি এখন চরম উত্তপ্ত।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com