মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

২৪ ঘণ্টা না যেতেই সুর পাল্টালেন, ঘুরে গেলো ১৮০ ডিগ্রি

  • সবশেষ আপডেট : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০২ জন সংবাদটি দেখেছেন

খেলব না খেলব না করেও শেষ পর্যন্ত ভারতের সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটা খেলেছে পাকিস্তান। আর সে ম্যাচে ভয়াবহ বিপর্যয়ের শিকার হয়েছেন সালমান আলী আগা-বাবর আজমরা। এমন লজ্জার হারে স্বাভাবিকভাবেই পাকিস্তান দলকে নিয়ে কড়া সমালোচনা চলছে। সমালোচকদের তালিকায় ছিলেন শোয়েব আখতারও।

ক্রিকেটারদের দিকে তো বটেই, সাবেক এ পেসার আঙুল তোলেন পাকিস্তানের ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসীন নাকভির দিকেও। পিসিবি চেয়ারম্যানকে ‘অযোগ্য ও জাহিল’ হিসেবে উল্লেখ করেছিলেন শোয়েব।

তবে ২৪ ঘণ্টা না পেরোতেই সুর পাল্টে ফেলেছেন ৫০ বছর বয়সী সাবেক পেসার। আগের বক্তব্য থেকে সরে এসে এবার জানিয়েছেন, তাঁর ওমন মন্তব্য মহসীন নাকভিকে উদ্দেশ্য করে ছিল না! বরং পাকিস্তান ক্রিকেটের সামগ্রিক প্রেক্ষাপট বুঝাতেই সেটি বলেছিলেন বলে জানিয়েছেন শোয়েব।

একদিন আগে পাকিস্তানের হারের জন্য পিসিবি চেয়ারম্যাকে দায়ী করে এবিপি নিউজে শোয়েব বলেন, ‘একজন মানুষ যিনি কিছুই জানেন না, তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হয়েছেন (মহসিন নাকভি)। আপনি কী করতে পারেন? দল কীভাবে চলবে? আপনি এমন একজন খেলোয়াড়কে (বাবর আজম) সুপারস্টার বানিয়েছেন যিনি আপনাকে ম্যাচ জেতাতে পারবেন না।

বিশ্বের সবচেয়ে বড় অপরাধ হলো অযোগ্য ব্যক্তিদের একটি গুরুত্বপূর্ণ কাজ দেওয়া। আমরা যখন অযোগ্য এবং জাহিল (মূর্খ) ব্যক্তিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেব, তখন তা দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। এটি যেকোনো ক্ষেত্রে ধ্বংস ঘটাবে।’

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com