শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্রাজিলকে জটিল পরিস্থিতির মুখে ফেলতে পারে স্কটল্যান্ড-মরক্কো ম্যাচ পদ্মা সেতুর মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী এ্যানি তিস্তা ব্যারাজ ও নদীভাঙন এলাকা পরিদর্শনে আজ লালমনিরহাটে ৩ মন্ত্রী আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ২০০-এর বেশি নেতাকর্মী ক্লাসে দুই শিক্ষার্থী, বিদ্যালয়ে মাসে ব্যয় ৩ লাখ টাকা রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে ‘একজন মেয়ে কীভাবে চলবে, তা নির্ধারণের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি’ : মারদিয়া মমতাজ রংপুরসহ ৫ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, দ্রুত একনেকে যাচ্ছে প্রকল্প : পানিসম্পদ মন্ত্রী তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা

রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুতের নির্দেশ প্রধানমন্ত্রীর: ১৮০ দিনের পরিকল্পনা নিচ্ছে সরকার

  • সবশেষ আপডেট : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৭ জন সংবাদটি দেখেছেন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হলো নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক। রমজানে সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার কঠোর নির্দেশ দিয়েছেন তিনি। একই সাথে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ইমাম-মুয়াজ্জিনদের জন্য দ্রুত উদ্যোগ নেওয়ার নির্দেশনাও এসেছে। বৈঠক শেষে শ্রম ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর জানান, সরকার আগামী ১৮০ দিনের জন্য একটি বিশেষ পরিকল্পনা গ্রহণ করছে। বিস্তারিত রিপোর্টে।

সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হলো নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। শুরুতেই রমজানকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট জানিয়ে দেন, সেহরি, ইফতার ও তারাবির সময় যেন দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ থাকে।

দ্রব্যমূল্য স্বাভাবিক রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপরও জোর দেন তিনি। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ডের মতো নির্বাচনী প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

“প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন সেহরি, ইফতার ও তারাবির সময় বিদ্যুৎ যেন নিরবচ্ছিন্ন থাকে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে হবে। ইমাম-মুয়াজ্জিনদের বিষয়ে দ্রুত উদ্যোগ নেওয়ার কথাও বলেছেন তিনি। সরকার ১৮০ দিনের একটি পরিকল্পনা নেবে…”

বৈঠকে মধ্যপ্রাচ্যের শ্রমবাজার সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়। প্রতিমন্ত্রী নুর বলেন, শ্রমবাজার খোলার জন্য প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফরের প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করার জন্য মন্ত্রীদের সতর্ক করেছেন প্রধানমন্ত্রী।

জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসা এই সরকার সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতে বদ্ধপরিকর বলে জানান প্রতিমন্ত্রী।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com