বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ফাউল করেও কেন রেফারির নজর এড়িয়ে গেলেন মেসি? প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে, শ্রীমঙ্গলে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণে অংশ নেবেন এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরিয়ে ছবি ছড়ানোর অভিযোগ, থানায় আর্জেন্টিনা সমর্থক কারমাইকেল কলেজে শিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি ভারতীয় টমেটো আমদানি বন্ধের দাবিতে পঞ্চগড়ে ব্যবসায়ীদের বিক্ষোভ রৌমারী সীমান্তে শূন্যরেখায় ৯ বাংলাদেশি, অসুস্থ শিশুদের নিয়ে মায়ের আকুতি ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় কারাগারে শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা জিসান আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ হরমুজ প্রণালি উন্মুক্তের খবরে তেলের মূল্য পূর্বাভাস কমাল বড় ব্যাংকগুলো

প্রেমের টানে মৌলভীবাজারে চীনা তরুণী

  • সবশেষ আপডেট : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪১ জন সংবাদটি দেখেছেন

ভালোবাসার কোনো সীমানা নেই। প্রেমের টানে চীন থেকে মৌলভীবাজারের রাজনগরে ছুটে এসেছেন তরুণী ক্রিস হুই। বৃহস্পতিবার হেলিকপ্টারে চড়ে প্রেমিক সুকান্ত সেনের সঙ্গে গ্রামের বাড়িতে পৌঁছান তিনি। বিদেশি বউমাকে বরণ করতে পুরো বাড়ি সাজানো হয়েছে উৎসবের সাজে। কাল শনিবার ধুমধাম করে হবে বিয়ে। একনজর দেখতে ভিড় করছেন গ্রামবাসী। বিস্তারিত রিপোর্টে।

আকাশে হেলিকপ্টারের শব্দ। নিচে হাজারো উৎসুক জনতা। প্রেমের টানে সুদূর চীন থেকে মৌলভীবাজারের প্রত্যন্ত গ্রাম টিকরপাড়ায় ছুটে এসেছেন সাংহাইয়ের বাসিন্দা ক্রিস হুই। সাথে ছিলেন প্রেমিক সুকান্ত সেন।

বৃহস্পতিবার বিকেলে হেলিকপ্টারে করে গ্রামে পৌঁছালে নবযুগলকে বরণ করে নেন পরিবারের সদস্যরা। বিদেশি তরুণীর সঙ্গে গ্রামের ছেলের বিয়ে—তাই উৎসবের কমতি নেই সেন বাড়িতে।

সুকান্ত সেন চীন প্রবাসী। সেখানেই পরিচয় ও প্রেম। অবশেষে সেই সম্পর্ক গড়াচ্ছে পরিণয়ে। শনিবার বসবে বিয়ের আসর। ভিনদেশি কনেকে একনজর দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন মানুষ।

ভাষা আর সংস্কৃতির বাধা ডিঙিয়ে ভালোবাসার এই মেলবন্ধন এলাকাবাসীর মনে ছড়িয়ে দিয়েছে এক অন্যরকম মুগ্ধতা।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com