মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

রংপুরে বিএসটিআই ও জেলা প্রশাসনের অভিযানে দুই প্রতিষ্ঠানে জরিমানা

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৭১ জন সংবাদটি দেখেছেন

রংপুর নগরীতে পণ্যের মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা প্রশাসন ও বিএসটিআই’র (বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন) যৌথ মোবাইল কোর্ট।

আজ মঙ্গলবার দুপুরে নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে রাজা রামমোহন মার্কেট এলাকার ঢাকা লাইভ বেকারি ও কাচারী বাজার সংলগ্ন হাফিজ অয়েল মিলস—এই দুটি প্রতিষ্ঠানকে বিএসটিআই আইন ২০১৮-এর ২৪(১)/৪১ ধারায় যথাক্রমে ৫ হাজার ও ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লোকমান হোসেন। এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মারুফা বেগম।

বিএসটিআই সূত্রে জানা যায়, বাজারে অনুমোদনহীনভাবে মোড়কজাত ও বিপণন করা হচ্ছে এমন পণ্যগুলোর বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। প্রতিষ্ঠানগুলোকে আইনানুগ সনদপত্র গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লোকমান হোসেন বলেন, “ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিএসটিআই ও জেলা প্রশাসনের যৌথ অভিযান চলমান থাকবে। অনুমোদন ছাড়া কোনো পণ্য বাজারজাত করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ভোক্তা অধিকার ও জনস্বার্থে বিএসটিআই নিয়মিতভাবে বাজার তদারকি করছে। এর আগে চলতি মাসের শুরুতেও রংপুর নগরীতে মানহীন খাদ্যপণ্য বিক্রির অভিযোগে একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com