শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
পতাকা টাঙ্গাতে গিয়ে গাছে অজ্ঞান যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধী দল নাখোশ : প্রধানমন্ত্রী বাজেট বড় হলেও বাস্তবায়ন সম্ভব : এফবিসিসিআই ভিনি-রাফিনিয়ার কাঁধে ব্রাজিলের হেক্সা স্বপ্ন ভারতের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, কুলাউড়া সীমান্তে উত্তেজনা তিস্তা মহাপরিকল্পনায় বরাদ্দ স্পষ্ট না হওয়ায় ধোঁয়াশা: নজরুল ইসলাম হক্কানী রংপুরের ধর্ষণ মামলার পলাতক আসামি নোয়াখালী থেকে গ্রেপ্তার বিশ্বকাপ নিয়ে অস্বস্তিকর অবস্থায় যুক্তরাষ্ট্র-ইরানি সমর্থকরা

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন শহীদ আবু সাঈদের বাবা

  • সবশেষ আপডেট : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮২ জন সংবাদটি দেখেছেন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে পীরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে তিনি পুষ্পস্তবক অর্পণ করে নীরবে দাঁড়িয়ে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।

এ সময় শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের সভাপতি রমজান আলী, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, সহসাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামসহ পরিবারের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। আবেগঘন পরিবেশে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গান বাজতে থাকে এবং শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এসময় শহীদ আবু সাঈদের বাবা বলেন, ভাষার জন্য যাঁরা জীবন দিছে , আল্লাহ যেনো তাদের সবাইকে জান্নাতবাসী করে । এই দেশে আর জানি কোনো বৈষম্য না থাকে, সবাই মিলে ভালো থাকুক।

এসময় শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের সভাপতি ও শহীদ আবু সাঈদের বড় ভাই রমজান আলী বলেন -একুশ খুব সহজে আসেনি এর জন্য জীবন দিতে হয়েছে, তেমনি জুলাই বিপ্লবও এমনি এমনি আসেনি রক্ত দিতে হয়েছে তাই দেশের জন্য যারা জীবন দিয়েছে তারা এদেশের মানুষের মঙ্গলের জন্যই জীবন দিয়েছে । তাদের রক্তের সাথে যেনো বেইমানি না করা হয়। এই ২১ শে ফেব্রুয়ারী দিনটি আমাদের জন্য একটি গৌরবের দিন।”

শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের সাংগাঠনিক সম্পাদক রুহুল আমিন বলেন- শহীদদের আত্মত্যাগ কখনোই বৃথা যেতে পারে না। বাংলা ভাষার মর্যাদা রক্ষায় নতুন প্রজন্মকে সচেতন হতে হবে এবং মাতৃভাষার প্রতি ভালোবাসা অন্তরে ধারণ করতে হবে। শহীদ মিনারে আগত সবার প্রতি ভাষা শহীদদের আদর্শ ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।

দিবসটি উপলক্ষে শহীদ মিনার প্রাঙ্গণে সর্বস্তরের মানুষের ঢল নামে, ফুলে ফুলে ভরে ওঠে শহীদ মিনার বেদি, আর শোক-শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হয় ভাষা শহীদদের অবিস্মরণীয় আত্মত্যাগ।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com