মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

গাইবান্ধায় মিছিল শেষে শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর আওয়ামী লীগের দুই নেতা আটক

  • সবশেষ আপডেট : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০১ জন সংবাদটি দেখেছেন

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মিছিল শেষে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের পর নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের দুই স্থানীয় নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেল ৩টার দিকে গাইবান্ধা পৌরপার্ক এলাকা থেকে তাদের আটক করা হয়।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন— জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক এবং বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমারুল ইসলাম সাবিন, সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহীন চোকাদ্দার।

দল দুটির কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ থাকায় তাদের বিরুদ্ধে ইসি–ঘোষিত বিধিনিষেধ লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

প্রত্যক্ষদর্শী ও অংশগ্রহণকারী নেতাকর্মীদের বরাতে জানা যায়— বিকেল ২টা ৪৫ মিনিটে শহরের ১ নম্বর রেলগেট এলাকায় দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে মিছিলটি শহীদ মিনারে গিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করে। শ্রদ্ধা নিবেদন শেষে মিছিল ছত্রভঙ্গ হওয়ার সময় পুলিশ দুই নেতাকে আটক করে

স্থানীয়রা বলছেন, দলীয় কর্মসূচি নিষিদ্ধ থাকা অবস্থায় এই আয়োজনকে আইনশৃঙ্খলা ব্যত্যয় হিসেবে দেখছে প্রশাসন।

ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন— “নিষিদ্ধ কার্যক্রমে অংশ নেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া অনুসারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com