বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ফাউল করেও কেন রেফারির নজর এড়িয়ে গেলেন মেসি? প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে, শ্রীমঙ্গলে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণে অংশ নেবেন এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরিয়ে ছবি ছড়ানোর অভিযোগ, থানায় আর্জেন্টিনা সমর্থক কারমাইকেল কলেজে শিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি ভারতীয় টমেটো আমদানি বন্ধের দাবিতে পঞ্চগড়ে ব্যবসায়ীদের বিক্ষোভ রৌমারী সীমান্তে শূন্যরেখায় ৯ বাংলাদেশি, অসুস্থ শিশুদের নিয়ে মায়ের আকুতি ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় কারাগারে শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা জিসান আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ হরমুজ প্রণালি উন্মুক্তের খবরে তেলের মূল্য পূর্বাভাস কমাল বড় ব্যাংকগুলো

ঢাকা দক্ষিণে মেয়র পদে লড়বেন আসিফ মাহমুদ— এনসিপির প্রাথমিক সিদ্ধান্ত

  • সবশেষ আপডেট : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৬ জন সংবাদটি দেখেছেন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আসন্ন নির্বাচনে মেয়র পদে লড়তে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রবিবার (২২ ফেব্রুয়ারি) রাতে দলীয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এনসিপির কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, বৈঠকে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে—ঢাকা দক্ষিণে দলটির মেয়র প্রার্থী হবেন আসিফ মাহমুদ। ঢাকা মহানগর দক্ষিণে সংগঠন সম্প্রসারণে তাঁর সক্রিয় ভূমিকা এবং রাজনৈতিক পরিচ্ছন্ন ভাবমূর্তিই তাঁকে প্রার্থী হিসেবে অগ্রাধিকার দিয়েছে।

চব্বিশের গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আসিফ মাহমুদ সজীব। জাতীয় সংসদ নির্বাচনের আগে সেই পদ থেকে সরে দাঁড়ান তিনি। পরে পুরো নির্বাচনী সময় এনসিপির মুখপাত্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, দলীয় নীতি স্পষ্টভাবে তুলে ধরা, জাতীয় ইস্যুতে অবস্থান ব্যাখ্যা ও জোটের প্রচারণায় নেতৃত্ব দেন তিনি।

এনসিপির এক কেন্দ্রীয় সিদ্ধান্ত গ্রহণকারী জানান, ঢাকা দক্ষিণকে আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলীয় শক্তি পরিমাপের প্রধান ক্ষেত্র হিসেবে বিবেচনা করা হয়েছে। মেয়র পদে একটি “শক্তিশালী, তরুণ–মধ্যম প্রজন্মের গ্রহণযোগ্য মুখ” প্রয়োজন ছিল। রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও নগরভিত্তিক কাজের সামর্থ্যের কারণে আসিফ মাহমুদকে সামনে আনার সিদ্ধান্ত। দলীয় সূত্র আরও জানায়, আনুষ্ঠানিক মনোনয়ন ঘোষণা কয়েক দিনের মধ্যেই করা হবে।

বিশ্লেষকদের মতে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন দেশের অন্যতম প্রতিযোগিতাপূর্ণ স্থানীয় সরকার প্ল্যাটফর্ম। এখানে যেসব চ্যালেঞ্জ সামনে আসতে পারে, ট্রাফিক ব্যবস্থাপনা, জলাবদ্ধতা ও ড্রেনেজ সংকট, বর্জ্য ব্যবস্থাপনা, পুরান ঢাকার জনজট ও অবকাঠামো দুর্বলতা, সেবা কাঠামোতে স্বচ্ছতা ও দ্রুততার অভাব।

তবে তারা মনে করেন, সজীবের সংগঠন পরিচালনার অভিজ্ঞতা এবং তরুণ ভোটারদের মধ্যে জনপ্রিয়তা তাঁর বড় শক্তি হতে পারে। দলীয় একটি সূত্র জানিয়েছে, আসিফ মাহমুদ প্রাথমিক সিদ্ধান্তের কথা জেনে দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং বলেন, ঢাকা দক্ষিণকে একটি আধুনিক, মানুষের জন্য কার্যকর শহর বানাতে চাই। দল মনোনয়ন দিলে জনগণের সঙ্গে নিয়ে আমি লড়বো।”

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com