মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

হুইলচেয়ারে অসুস্থতার ভান করে জামিনের চেষ্টা, রংপুরে অস্ত্র মামলার আসামি কারাগারে

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৩৯ জন সংবাদটি দেখেছেন

 

প্রতারণার আশ্রয় নিয়ে অসুস্থতার ভান করে হুইলচেয়ারে বসে জামিন নেওয়ার চেষ্টা করায় রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মোঃ নাজির অস্ত্র মামলার আসামি আনোয়ার হোসেন বাবুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) দুপুরে রংপুর জেলা ও দায়রা জজ আদালতে এ আদেশ দেন বিচারক।

মামলার নথি সূত্রে জানা গেছে, আনোয়ার হোসেন বাবু (৬৫) রংপুর মহানগরীর মুলাটোল এলাকার বাসিন্দা এবং মেসার্স মাল্টিট্রেড ইন্টারন্যাশনাল আর্মস ডিলারের পরিচালক। তার বিরুদ্ধে পীরগাছা থানায় অস্ত্র মামলা (জি.আর. নং–২২২/২৫) দায়ের রয়েছে।

তিনি এর আগে হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে ১২ অক্টোবর রংপুর জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে নতুন করে জামিন প্রার্থনা করেন। আদালত ১৬ অক্টোবর শুনানির তারিখ নির্ধারণ করেন।

নির্ধারিত তারিখে তিনি হুইলচেয়ারে বসে অসুস্থতার অজুহাতে আদালতে প্রবেশ করেন। তবে আদালতের সিসিটিভি ফুটেজে দেখা যায়— তিনি নিচতলা থেকে হেঁটে উপরে উঠেছেন এবং পরে হুইলচেয়ারে বসে আদালতকক্ষে প্রবেশ করেন।

বিচারক ফজলে খোদা মোঃ নাজির সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আসামির প্রতারণার বিষয়টি শনাক্ত করেন এবং অসুস্থতার ভান করে আদালতকে বিভ্রান্ত করার চেষ্টার অভিযোগে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

রংপুর জেলা জজ আদালতের পুলিশ ইনচার্জ (কোর্ট ইন্সপেক্টর) আমিনুল ইসলাম বলেন, “আসামি হেঁটে এসে আদালতে ঢোকার পর হুইলচেয়ারে বসে অসুস্থতার ভান করেন। বিচারকের নজরে বিষয়টি আসলে তাঁকে হেফাজতে নেওয়া হয় ও কারাগারে পাঠানো হয়।”

তিনি আরও বলেন, “আদালতের নিরাপত্তা ব্যবস্থা এখন সম্পূর্ণ সিসিটিভি মনিটর দ্বারা নিয়ন্ত্রিত। কেউ প্রতারণা করে আদালতকে বিভ্রান্ত করতে পারবে না।” বিচার সংশ্লিষ্ট মহল মনে করছে, আদালতের প্রতি শ্রদ্ধা ও ন্যায়বিচারের মর্যাদা রক্ষায় এই পদক্ষেপ বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা আরও দৃঢ় করবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com