শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা সোনার দাম ভরিতে আরও কমলো ৪ হাজার ৩৭৪ টাকা সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা ভয়াবহ ট্যাকলে গুরুতর চোট, স্ট্রেচারে মাঠ ছাড়লেন কানাডার ইসমাইল কোনে জাল শিক্ষক নিবন্ধন সনদের অভিযোগ, তারাগঞ্জ মাদ্রাসায় নতুন বিতর্ক রৌমারী সীমান্তে ৯৬ ঘণ্টা পর উদ্ধার একই পরিবারের ৪ সদস্য, শূন্যরেখায় এখনও ৫ জন পরিমনি কাণ্ডে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন দিনাজপুরে অটোরাইস মিল মালিকের পায়ের রগ কাটা মরদেহ, হত্যার অভিযোগ গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত, পারিবারিক কলহে মর্মান্তিক ঘটনা

পলাতক আসামির দেশে ফেরা ঘিরে তোলপাড়

  • সবশেষ আপডেট : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৪ জন সংবাদটি দেখেছেন

মাজহাবিন মৌ: হত্যা ও সহিংসতার অভিযোগে দীর্ঘদিন পলাতক, সেই আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীর রাজকীয় ভঙ্গিতে দেশে ফেরা ঘিরে এখন তোলপাড় সামাজিক যোগাযোগমাধ্যম। প্রশ্ন একটাই, আইনের চোখ এড়িয়ে কীভাবে ফিরলেন তিনি?

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্ট অনুযায়ী, শনিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশে ফেরেন আর এস ফাহিম।

অভিযোগের বিশাল পাহাড় নিয়ে ২৪ এর জুলাই আন্দোলনের সময় দেশ ছেড়েছেন তিনি, সে সময় মোহাম্মদপুর-আদাবর এলাকায় ছাত্র-জনতার ওপর হামলায় সক্রিয় ভূমিকা রাখার অভিযোগ ছিলো তার নামে, বাড্ডা থানার হত্যা মামলায় আসামি এবং বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও হত্যাচেষ্টায় সম্পৃক্ততার ও অভিযোগ উঠে আসে তার বিরুদ্ধে।

অনেকের দাবি, আন্দোলনের সময় তিনি কিশোর গ্যাং পরিচালনা এবং নির্দিষ্ট রাজনৈতিক পক্ষের হয়ে মাঠে সক্রিয় ছিলেন। এমনকি নিহতদের ঘটনাকে ঘিরেও বিতর্কিত আচরণের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

ফেসবুকে একাধিক ব্যবহারকারী প্রশ্ন তুলেছেন, একজন পলাতক আসামি কীভাবে দেশে ফিরে শোডাউন দিতে পারেন? কেন তাকে বিমানবন্দরেই আটক করা হয়নি? আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও উঠেছে তীব্র সমালোচনা।

অভিযোগ গুরুতর, প্রশ্নও স্পষ্ট, আইনের চোখে সবাই কি সমান? নাকি এই ঘটনা নতুন করে উসকে দিল জবাবদিহিতার প্রশ্ন?

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com