সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

মিঠাপুকুরে কৃষকের কল্যাণে স্মার্ট এগ্রো টেকের যাত্রা

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৩৬ জন সংবাদটি দেখেছেন

রংপুরের মিঠাপুকুরে কৃষকদের কল্যাণে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে কৃষিভিত্তিক প্রতিষ্ঠান ‘স্মার্ট এগ্রো টেক’। আধুনিক কৃষি প্রযুক্তি ও মানসম্মত সবজি–ফলের চারা উৎপাদন ও বিপণনের লক্ষ্য নিয়ে গড়ে উঠেছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার জায়গীর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক মো. সিরাজুল ইসলাম

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষিতে মানসম্মত চারা উৎপাদনে মিঠাপুকুর ইতোমধ্যে সুনাম অর্জন করেছে। স্মার্ট কৃষি ব্যবস্থার উন্নয়নে এ ধরনের প্রতিষ্ঠান কৃষকদের জন্য নতুন সম্ভাবনা সৃষ্টি করবে।

বক্তারা আরও বলেন, প্রযুক্তির যুগে এখন কৃষকরা অনলাইনে কৃষি উপকরণ ও চারা ক্রয় করছেন। ‘স্মার্ট এগ্রো টেক’ স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি সারাদেশে মানসম্মত চারা সরবরাহ করে কৃষিতে অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবু সাঈদ বলেন, “আমরা মানসম্মত চারা উৎপাদনে অঙ্গীকারবদ্ধ। আগামীতে জৈব সার উৎপাদন শুরু করার পরিকল্পনা রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে অন্তত ২০০ জন মানুষের কর্মসংস্থান হবে এবং কৃষিক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিঠাপুকুর উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান হেকিম। বিশেষ অতিথি ছিলেন রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (শস্য) সাইফুল আলম, অতিরিক্ত পরিচালক (উদ্ভিদ) হাবিবুর রহমানমাহমুদা খাতুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্মার্ট এগ্রো টেকের ব্যবস্থাপনা পরিচালক তারেকুজ্জামান

অনুষ্ঠান শেষে আগত কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফল ও সবজির চারা এবং তবারক বিতরণ করা হয়। উদ্বোধনের মধ্য দিয়ে এখন থেকে প্রতিদিন বিভিন্ন মানসম্মত চারা পাওয়া যাবে স্মার্ট এগ্রো টেকের নিজস্ব কেন্দ্রে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com