শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী সুবর্ণচরে নারীকে মারধরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে পতাকা টাঙ্গাতে গিয়ে গাছে অজ্ঞান যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধী দল নাখোশ : প্রধানমন্ত্রী বাজেট বড় হলেও বাস্তবায়ন সম্ভব : এফবিসিসিআই ভিনি-রাফিনিয়ার কাঁধে ব্রাজিলের হেক্সা স্বপ্ন ভারতের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, কুলাউড়া সীমান্তে উত্তেজনা তিস্তা মহাপরিকল্পনায় বরাদ্দ স্পষ্ট না হওয়ায় ধোঁয়াশা: নজরুল ইসলাম হক্কানী

‘আপনার থানা চালায় হেলাল’ওসিকে হাসনাত আবদুল্লাহ

  • সবশেষ আপডেট : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬০ জন সংবাদটি দেখেছেন

আরএনবি ডেস্কঃ

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ থানাকে দালালমুক্ত করতে কড়া নির্দেশ ও ক্ষোভ প্রকাশ করেছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে দেবিদ্বার উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এই বক্তব্য দেন।

সভায় এমপি হাসনাত আব্দুল্লাহ বলেন“ওসি আন্তরিক। কিন্তু তাঁর অফিসাররা আন্তরিক না। সেকেন্ড অফিসার পুরোপুরি দুর্নীতিগ্রস্ত। টাকা ছাড়া তাঁর কোনো কাজ হয় না। এসআই ভবতোষও একইভাবে টাকা ছাড়া কোনো পদক্ষেপ নেন না।”

তিনি আরও অভিযোগ করেন“আপনি কাউকে ধরতে গেলে থানার ভেতর থেকেই ফোন দিয়ে জানিয়ে দেওয়া হয়। এতে চোর–পুলিশ খেলার মতো পরিস্থিতি তৈরি হয়।

বক্তব্যের আরও এক পর্যায়ে এমপি হাসনাত আবদুল্লাহ ওসিকে উদ্দেশ্য করে বলেন “আপনার থানা আপনি চালান না। আপনার থানা চালায় হেলাল। তার কোনো সরকারি চাকরি নেই, অথচ থানা পরিচালনার ক্ষেত্রে সে নেপথ্য নিয়ন্ত্রণ করে। কোন মামলা রুজু হবে, কোনটা হবে না—সব কিছুই তার মৌখিক অনুমতি নিয়ে করা হয়।”

তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে আরও বলেন—“আজকের পর থেকে হেলাল থানায় ঢুকতে পারবে না। থানা চালাবেন আপনি এবং আপনার পুলিশ অফিসাররা। থানা যেন পুরোপুরি দালালমুক্ত করা হয়। মানুষের সঙ্গে আপনার সরাসরি সম্পর্ক হবে—স্বাভাবিক, আইনগত প্রক্রিয়া মেনেই।”সভায় সভাপতিত্ব করেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম। এসময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com