শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সোনার দাম ভরিতে আরও কমলো ৪ হাজার ৩৭৪ টাকা সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা ভয়াবহ ট্যাকলে গুরুতর চোট, স্ট্রেচারে মাঠ ছাড়লেন কানাডার ইসমাইল কোনে জাল শিক্ষক নিবন্ধন সনদের অভিযোগ, তারাগঞ্জ মাদ্রাসায় নতুন বিতর্ক রৌমারী সীমান্তে ৯৬ ঘণ্টা পর উদ্ধার একই পরিবারের ৪ সদস্য, শূন্যরেখায় এখনও ৫ জন পরিমনি কাণ্ডে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন দিনাজপুরে অটোরাইস মিল মালিকের পায়ের রগ কাটা মরদেহ, হত্যার অভিযোগ গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত, পারিবারিক কলহে মর্মান্তিক ঘটনা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত অভিনেতা জোভান, ভক্তদের দিলেন সতর্কবার্তা

শৃঙ্খলাভঙ্গের দায়ে এনসিপির কেন্দ্রীয় নেতাকে অব্যাহতি

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৩ জন সংবাদটি দেখেছেন

আরএনবি ডেস্কঃ

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনুকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে দলের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের যৌথ নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না সেজন্য কারণ দর্শানোর নোটিশও পাঠানো হয়েছে।

কারণ দর্শানোর নোটিশে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে তনুকে দলের সব ধরনের দায়িত্ব থেকে তাৎক্ষণিকভাবে অব্যাহতি দেওয়া হলো। আগামী তিন কার্যদিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধানের কাছে তাকে লিখিত ব্যাখ্যা জমা দিতে হবে। সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারসহ কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

দলের শীর্ষ নেতৃত্ব জানায়, অভ্যন্তরীণ স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে এনসিপি কোনো আপস করবে না। এ অবস্থায় স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির সময় কেন্দ্রীয় পর্যায়ের এক নেতার বিরুদ্ধে এমন সাংগঠনিক ব্যবস্থা রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

শৃঙ্খলা কমিটির বক্তব্য, নীতি ও আদর্শবিরোধী যে কোনো কার্যক্রমের বিরুদ্ধে দল সবসময় কঠোর অবস্থান নেবে। তৃণমূল থেকে কেন্দ্র—সব স্তরের সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করার ধারাবাহিক প্রক্রিয়ায় তনুর এই সাময়িক অব্যাহতি একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। তনুর ব্যাখ্যা জমা দেওয়ার পর দলীয় শৃঙ্খলা কমিটি পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com