সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

জুলাই সনদ স্বাক্ষ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা

গণঅভ্যুত্থানের ফসল ‘জুলাই সনদ’ আজ নবজন্মের পথে বাংলাদেশ

  • সবশেষ আপডেট : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১১৫ জন সংবাদটি দেখেছেন
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন

জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশের এক ‘নতুন জন্ম’ হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই ঐতিহাসিক পরিবর্তন সম্ভব হয়েছে গণঅভ্যুত্থানের কারণে—বিশেষ করে ছাত্র ও জনতার আত্মত্যাগের ফলেই আজকের এই নবযাত্রা সম্ভব হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে রাজধানীতে অনুষ্ঠিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. ইউনূস এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, “জাতি আজ এক নবজন্মের সন্ধিক্ষণে দাঁড়িয়ে। গণঅভ্যুত্থানের মাধ্যমেই এই পরিবর্তন এসেছে, এবং এই সনদ স্বাক্ষর সেই অভ্যুত্থানের দ্বিতীয় অংশ।”

আরও পড়ুন- জুলাই সনদে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক নেতারা

তিনি অভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “যারা প্রাণ দিয়েছেন, রক্ত দিয়েছেন, যাঁরা আজও কষ্টে আছেন—তাদের আত্মত্যাগেই এই দিনটি সম্ভব হয়েছে। জাতি তাদের কাছে চিরঋণী।”

সংবিধান ও সরকার পরিচালনায় পরিবর্তন প্রসঙ্গে ড. ইউনূস বলেন, “গণঅভ্যুত্থানের সুযোগে আমরা পুরনো ও অপ্রয়োজনীয় বিতর্ক পেছনে ফেলে এসেছি। এখন নতুন বিষয়গুলোকে জাতীয় জীবনে যুক্ত করা হচ্ছে।”

তিনি আরও যোগ করেন, “এই পরিবর্তনের ভেতরে সংবিধানের সংস্কার, সরকার পরিচালনার নতুন কাঠামো এবং রাষ্ট্রীয় নীতিতে যুগোপযোগী অনেক বিষয় অন্তর্ভুক্ত হয়েছে।”

ড. ইউনূস তার বক্তব্যে বারবার “নবজন্ম” শব্দটি উচ্চারণ করে বলেন, “আজকের দিনটি শুধু একটি সনদ স্বাক্ষরের নয়, এটি জাতির নবজন্মের দিন। গণঅভ্যুত্থানের ফসল হিসেবে এই সনদ বাংলাদেশের ভবিষ্যতের দিকনির্দেশনা দেবে।” তিনি আশা প্রকাশ করেন, এই পরিবর্তনের মধ্য দিয়েই বাংলাদেশ নতুন পথে এগিয়ে যাবে—ন্যায়, সমতা ও গণতন্ত্রের ভিত্তিতে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com