বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ফাউল করেও কেন রেফারির নজর এড়িয়ে গেলেন মেসি? প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে, শ্রীমঙ্গলে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণে অংশ নেবেন এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরিয়ে ছবি ছড়ানোর অভিযোগ, থানায় আর্জেন্টিনা সমর্থক কারমাইকেল কলেজে শিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি ভারতীয় টমেটো আমদানি বন্ধের দাবিতে পঞ্চগড়ে ব্যবসায়ীদের বিক্ষোভ রৌমারী সীমান্তে শূন্যরেখায় ৯ বাংলাদেশি, অসুস্থ শিশুদের নিয়ে মায়ের আকুতি ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় কারাগারে শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা জিসান আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ হরমুজ প্রণালি উন্মুক্তের খবরে তেলের মূল্য পূর্বাভাস কমাল বড় ব্যাংকগুলো

জুলাই আন্দোলনে পুলিশ হত্যার তদন্ত দ্রুত হবে: মির্জা ফখরুল

  • সবশেষ আপডেট : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭২ জন সংবাদটি দেখেছেন

আরএনবি ডেস্কঃ জুলাই অভ্যুত্থান চলাকালে সংঘটিত পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত দ্রুত সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল আরো বলেন,জুলাই অভ্যুত্থানে পুলিশ হত্যার তদন্তে স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছেন, সেটাই হবে। তদন্ত দ্রুত এগিয়ে নেওয়া হবে।তিনি আরও বলেন, দীর্ঘ সময় ধরে ক্ষমতাসীন ফ্যাসিবাদী সরকারের কারণে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান দুর্বল হয়ে পড়েছিল।
“নতুন সরকারের বড় চ্যালেঞ্জ হলো—রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠন, জবাবদিহি প্রতিষ্ঠা এবং সুশাসনের কাঠামো পুনরুদ্ধার করা।

ঠাকুরগাঁও–১ আসনের ভোটারদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন-আমি সবচেয়ে বেশি ঋণী ঠাকুরগাঁও–১ আসনের মানুষের কাছে। তাদের মূল্যবান ভোট আমাকে দায়িত্ব পালন করার শক্তি দিয়েছে। তাদের এই আস্থার প্রতিদান দিতে আমি নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই।”

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com