সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

ভারতে অবস্থিত ৬২৯ খ্রিস্টাব্দের সেই বিস্ময়কর চেরামন মসজিদ

  • সবশেষ আপডেট : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯১ জন সংবাদটি দেখেছেন

মাজহাবিন মৌ: রাজা স্বপ্নে দেখেন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। কেরালার চেরা সাম্রাজ্যের রাজা চেরামন পুরুমল এই স্বপ্ন দেখার পর স্বপ্নের ব্যাখ্যা জানতে বিভিন্ন জ্যোতিষীদের সাথে যোগাযোগ করলেও স্বপ্নের নির্দিষ্ট ব্যাখ্যা পাননি।

পরে এই অঞ্চলে ভ্রমণকারী আরব বণিকদের কাছে জানতে পারেন এটি মহানবী (সা) এর অলৌকিক ঘটনা অনুপ্রাণিত হয়ে রাজা মহানবী (সাঃ) এর সাথে দেখা করার জন্য আরব ভ্রমণে যান এবং নবীজির সাথে দেখা করে ইসলাম গ্রহণ করেন।

তবে নিজ রাজ্যে ফিরে আসার আগেই পথিমধ্যে তাঁর মৃত্যু ঘটে। মৃত্যুর আগে তিনি কেরালায় ইসলাম প্রচারের নির্দেশ দিয়ে যান। পরবর্তীতে সেই নির্দেশ বাস্তবায়নের লক্ষ্যে আরব ধর্মপ্রচারক মালিক ইবনে দিনার কেরালায় এসে ৬২৯ খ্রিস্টাব্দে কোডুঙ্গাল্লুর এলাকায় রাজার নাম অনুসারে একটি মসজিদ প্রতিষ্ঠা করেন, যা ইতিহাসে পরিচিত চেরামান জামে মসজিদ নামে।

চেরামন মসজিদকে বলা হয় ভারতের প্রথম মসজিদ। আনুমানিক ১২শ শতকে মসজিদটি সংষ্কার ও বর্ধন করা হয়। স্থাপত্যশৈলীতে মসজিদটি ছিল ব্যতিক্রমধর্মী।

এতে শুরুতে কোনো গম্বুজ বা মিনার ছিল না, বরং কেরালার স্থানীয় স্থাপত্যরীতির ঢালু ছাদ ও কাঠের কারুকাজই ছিল এর প্রধান বৈশিষ্ট্য। সময়ের সঙ্গে সঙ্গে সংস্কার হলেও প্রাচীন ঐতিহ্যের ছাপ এখনো অমলিন।

ধর্মীয় সম্প্রীতি, ঐতিহ্য এবং ইতিহাসের এক অনন্য সাক্ষ্য হয়ে এটি শুধু কেরালার নয়, গোটা উপমহাদেশের জন্যই এক গুরুত্বপূর্ণ স্থাপনা।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com