মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

উইন্ডিজদের বিপক্ষে আজ বাংলাদেশের একাদশ কেমন হতে পারে — ফিরছেন কি জাকের আলি?

  • সবশেষ আপডেট : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৬৮ জন সংবাদটি দেখেছেন
জাকের আলী অনিক-ক্রিকেটার
জাকের আলী অনিক-ক্রিকেটার

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ দলের পারফরম্যান্স যেন এখন এক গভীর ধাঁধা। একসময়ের প্রিয় ফরম্যাট এখন পরিণত হয়েছে দুঃস্বপ্নেসর্বশেষ ১২ ম্যাচে হেরেছে ১১টিতেই। আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশের পর এবার নতুন চ্যালেঞ্জ ক্যারিবীয়দের বিপক্ষে।

আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুর দেড়টায় মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে নামছে স্বাগতিকরা। লক্ষ্য একটাইপরাজয়ের এই ধারা থামানো।

মিরপুরে তৈরি হয়েছে কালো উইকেট, তাই পেসারদের পাশাপাশি অলরাউন্ডারদের ভূমিকাও হবে গুরুত্বপূর্ণ। আফগানিস্তান সিরিজের শেষ ম্যাচে বাদ পড়া জাকের আলি অনিক এই ম্যাচে ফিরতে পারেন একাদশে।

এছাড়া ব্যাটিং লাইনআপে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত নেই। ওপেনিংয়ে থাকতে পারেন **সৌম্য সরকার ও সাইফ হাসান**। একাদশে ফিরলে বাদ পড়তে পারেন তানজিদ তামিম। মাঝের সারিতে থাকবেন নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

আফগানিস্তান সিরিজে বাজে পারফরম্যান্সের কারণে বাদ পড়েছেন ওপেনার নাঈম শেখ। তার জায়গায় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তরুণ ব্যাটার অঙ্কন

একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ-

বাংলাদেশ: সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলি, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমান

ওয়েস্ট ইন্ডিজ: ব্রেন্ডন কিং, অলিক আথানাজে, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়কউইকেটরক্ষক), শেরফান রাদারফোর্ড, রোস্টন চেজ, গুদাকেশ মোতি, জাস্টিন গ্রেভস, রোমারিও শেফার্ড, শামার জোসেফজেইডেন সিলস।

দীর্ঘ পরাজয়ের ধারা থামিয়ে ওয়ানডেতে জয়ের মুখ দেখাই এখন টাইগারদের মূল লক্ষ্য। হোম কন্ডিশন ও দর্শকের সমর্থন কাজে লাগিয়ে মিরাজবাহিনী আজ নতুন সূচনা করতে চায়।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com