সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

গোবিন্দগঞ্জে নিজ স্বয়ং কক্ষ থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রুমার মরদেহ উদ্ধার

  • সবশেষ আপডেট : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৯ জন সংবাদটি দেখেছেন

ওবাইদুল ইসলাম, গাইবান্ধা :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চক গোবিন্দপুর (চন্ডিপুর) এলাকায় তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামসুন্নাহার রুমা (৪৫)-কে নিজ বসতবাড়ির ঘরের ভেতরে হত্যা করা হয়েছে।
জানা গেছে, নিহত শামসুন্নাহার রুমা তালাকপ্রাপ্ত ছিলেন। তার পিতা মোঃ সোলাইমান মাস্টার। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি বর্তমানে মামুন নামের এক ব্যক্তির সঙ্গে স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করতেন বলে এলাকাবাসীর ধারণা।
শনিবার দুপুরের পর কে বা কারা তার বাড়িতে প্রবেশ করে তাকে হাত-পা বেঁধে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। পরে ঘরের ভেতরে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা বিষয়টি টের পান। এ সময় ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় পাওয়া যায়।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, লাশ ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।
এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com