মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

গাইবান্ধায় এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • সবশেষ আপডেট : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭১ জন সংবাদটি দেখেছেন

ওবাইদুল ইসলাম, গাইবান্ধা :
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) শহরের জেলা পরিষদ হলরুমে এ আয়োজন করে এনসিপি গাইবান্ধা জেলা শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ দলীয় কার্যক্রম, সংগঠনের লক্ষ্য ও আদর্শ নিয়ে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে এনসিপি গণমানুষের অধিকার প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে কাজ করে যাচ্ছে। আগামী দিনে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন:
গাইবান্ধা জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক ছহীহ আহমেদ ছোটন; যুগ্ম আহবায়ক আতাউর রহমান ও রাহিদুল ইসলাম রাহিদ; যুগ্ম সদস্য সচিব আল নাহিয়ান সৈকত, হিরু মিয়া, মাসুদুর রহমান আরিফ, আবু বক্কর সিদ্দিক ও নাঈম আহমেদ; যুবশক্তি, গাইবান্ধা জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুর রহমান; হাসানুজ্জামান লিমনসহ দলীয় নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে রোজাদারদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পুরো আয়োজনটি ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com