রোববার, ১ মার্চ প্রকাশিত মার্চ মাসের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও দিন ও রাতের তাপমাত্রা ক্রমশ বাড়তে পারে।
মার্চ মাসে ২-৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা থেকে মাঝারি ধরনের ঝড় এবং এক থেকে দুদিন তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা নেই। নদ-নদীর অবস্থার বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক পানিপ্রবাহ বজায় থাকবে।
















