বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

খামেনীর মৃত্যুর পর কি হবে ইরানের?

  • সবশেষ আপডেট : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৪০ জন সংবাদটি দেখেছেন

মাজহাবিন মৌ: মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা,যেখানে প্রতিদিনই বদলে যাচ্ছে সামরিক ও রাজনৈতিক সমীকরণ। ইরানকে ঘিরে আন্তর্জাতিক সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে।

সম্প্রতি ইরানকে লক্ষ্য করে সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল এবং ইউএসএ। একাধিক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে দেশটির গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয় বলে আন্তর্জাতিক গণমাধ্যমে জানানো হয়েছে।

এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই গতকাল সামনে আসে ইরানের সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনীর নিহত হওয়ার খবর। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ও আন্তর্জাতিক সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়ার পর দেশটিতে নেতৃত্বের প্রশ্নে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

খামেনেইয়ের মৃত্যুর পর ইরানের অভ্যন্তরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে এবং সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে জল্পনা-কল্পনা চলছে।

অন্যদিকে, হামলার পাল্টা জবাব হিসেবে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলেও জানা গেছে। মধ্যপ্রাচ্যের আকাশপথে সামরিক তৎপরতা বেড়েছে, ফলে আন্তর্জাতিক বিমান চলাচলেও প্রভাব পড়েছে। বহু ফ্লাইট বাতিল ও রুট পরিবর্তন করা হয়েছে।

এ পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। ইউরোপিয়ান ইউনিয়ন এবং মধ্যপ্রাচ্যের দেশ ওমান সহ বিভিন্ন পক্ষ যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে এবং কূটনৈতিক সমাধানের ওপর জোর দিচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত দীর্ঘমেয়াদে জ্বালানি বাজার, বৈশ্বিক অর্থনীতি এবং আঞ্চলিক নিরাপত্তায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে। তেলের দাম ইতোমধ্যে অস্থির হয়ে উঠেছে এবং আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা বাড়ছে।

সামরিক উত্তেজনা, রাজনৈতিক অনিশ্চয়তা এবং আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতার মধ্যেই ইরান কেন্দ্রিক সংকট এখন এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে। পরিস্থিতির পরবর্তী গতিপথ নির্ভর করছে আসন্ন কূটনৈতিক ও সামরিক সিদ্ধান্তের ওপর।

 

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com