শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সোনার দাম ভরিতে আরও কমলো ৪ হাজার ৩৭৪ টাকা সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা ভয়াবহ ট্যাকলে গুরুতর চোট, স্ট্রেচারে মাঠ ছাড়লেন কানাডার ইসমাইল কোনে জাল শিক্ষক নিবন্ধন সনদের অভিযোগ, তারাগঞ্জ মাদ্রাসায় নতুন বিতর্ক রৌমারী সীমান্তে ৯৬ ঘণ্টা পর উদ্ধার একই পরিবারের ৪ সদস্য, শূন্যরেখায় এখনও ৫ জন পরিমনি কাণ্ডে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন দিনাজপুরে অটোরাইস মিল মালিকের পায়ের রগ কাটা মরদেহ, হত্যার অভিযোগ গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত, পারিবারিক কলহে মর্মান্তিক ঘটনা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত অভিনেতা জোভান, ভক্তদের দিলেন সতর্কবার্তা

সব দেশের নাগরিকের ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৬০ জন সংবাদটি দেখেছেন

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা পরিস্থিতিতে বাংলাদেশসহ বিশ্বের সব দেশের নাগরিকদের প্রবেশ ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর ঘোষণা দিয়েছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা বিবৃতিতে জানানো হয়— সব ধরনের এন্ট্রি ভিসার মেয়াদ অতিরিক্ত এক মাস বাড়ানো হয়েছে। প্রয়োজন হলে আঞ্চলিক পরিস্থিতির ওপর নির্ভর করে সময়সীমা আরও বৃদ্ধি করা হবে। এই সিদ্ধান্ত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে কার্যকর।

কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে—ভিসার মেয়াদ বাড়ার প্রক্রিয়া সম্পূর্ণ স্বয়ংক্রিয়, কোনো ফি লাগবে না, সংশ্লিষ্ট বিভাগে গিয়ে আবেদন জমা দেওয়ারও প্রয়োজন হবে না। এতে উপকৃত হবেন বাংলাদেশি পর্যটক, ব্যবসায়ী, কর্মী এবং ট্রানজিট ভ্রমণকারীরা।

কাতার জানিয়েছে, ইরান–ইসরায়েল উত্তেজনা এবং উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজন হলে কাতার আরও অতিরিক্ত সময়ের ভিসা সুবিধা দেওয়ার কথাও জানিয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com